Mithun Chakraborty: চিতপুর থানায় এফআইআর খারিজের আর্জি জানিয়ে আদালতে মিঠুন
প্রসঙ্গত, কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী ও তাঁর স্ত্রী আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তাঁর বিরুদ্ধে।
Truth of Bengal: এক জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে বঙ্গ বিজেপির এক প্রভাবশালী নেতা হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী।( Mithun Chakraborty) সম্প্রতি, যেভাবে সাংবাদিক বৈঠক করে মহাগুরু আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস ও তাদের নেতাদের, তার প্রশংসা করেছেন গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা। কিন্তু সম্প্রতি তিনি পড়েন বড় বিপাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায় আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে।
[আরও পড়ুনঃ Abhishek Banerjee: “সম্মানিত” লোকসভার দলনেতা হয়ে প্রতিক্রিয়া অভিষেকের]
সেই এফআইআর খারিজ করতে আদালতের দরজা খটখটালেন মিঠুন চক্রবর্তী। ( Mithun Chakraborty) তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এবং এফআইআর খারিজের আরজি জানান। শুনানির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহতেই বলে খবর। রাজনৈতিক মহল মনে করছেন যে অভিযোগ সত্য প্রমাণিত হলে মহাগুরু যেমন বড়সড় চাপে পড়বেন, তেমনি ভোটমুখী বাংলায় মুখ পুড়বে বঙ্গ বিজেপির। যদিও অনেকে আবার এর মধ্যে ষড়যন্ত্রও দেখছেন। তবে আদালতের রায় কি হয়, সেদিকে নজর রয়েছে সকলের।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তীর ( Mithun Chakraborty) প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী ও তাঁর স্ত্রী আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তাঁর বিরুদ্ধে। যদিও মিঠুন একা নন, এই অভিযোগ তোলা হয় তাঁর ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধেও। দম্পতির অভিযোগ, সুমন রয়চৌধুরীকে একটি হোটেলের ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজ দেন মহাগুরু ও তাঁর আইনজীবী। প্রথম দফায় টাকা পাওয়া গেলেও পরের দফায় অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হয়।
যদিও সুমন বাবু তাঁর স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেন এবং পুরো কাজ শেষ করেন। তাঁদের বক্তব্য, তাঁদের ৩৫ লক্ষ টাকা প্রাপ্য। কিন্তু সেই টাকা তাঁদের দেওয়া হয়নি। উল্টে চাইতে গেলে, বিশ্রী অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় দম্পতিকে। এরপরই স্বামী-স্ত্রী মিলে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, গোপন জবানবন্দী দেন সুমনের স্ত্রী সোমবার শিয়ালদহ আদালতের এক ম্যাজিস্ট্রেটের কাছে। এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত আদালত কি বলে। কি হতে চলেছে মিঠুন চক্রবর্তীর পরিণতি? সেটাই এখন দেখার।( Mithun Chakraborty)





