অবাককাণ্ড ! ১ঘন্টায় ৬সন্তানের জন্ম দিলেন রাওয়ালপিন্ডির মা,সব সদ্যোজাতই এখনও সুস্থ আছে
Rawalpindi mother gave birth to 6 children in 1 hour

The Truth of Bengal: বিরলতম ঘটনার সাক্ষী পাকিস্তানের রাওয়ালপিন্ডির মানুষ। বলা যায় মিরাক্যাল। ২৭বছরের সন্তান সম্ভবা মা জন্ম দিয়েছেন ৬-৬টি শিশুর।সদ্যোজাতদের মধ্যে ৪টি ছেলেও ২টি মেয়ে রয়েছে। তিনি এখন রাওয়ালপিন্ডির হাসপাতালে ভর্তি রয়েছেন। মহম্মদ ওয়াহিদের স্ত্রী জিনত ওয়াহিদ ১ঘন্টায় কিছু সময় পরে এই ৬টি সন্তানের জন্ম দেন।স্থানীয়দের তরফে জানা গেছে,রাওয়ালপিন্ডির হাজিরা কলোনির বাসিন্দা জিনাত ওয়াহিদ প্রসব যন্ত্রণা অনুভব করায় বৃহস্পতিবার তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
তারপর তাঁকে যত্নে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।এরপর সন্তান প্রসবের সময় কিছু জটিলতা দেখা যায়।চিকিত্সকরা সবরকম ওষুধ দেন।তৈরি করা হয় বিশেষজ্ঞ চিকিত্সকদের মেডিক্যাল টিম।তাঁদের গাইডলাইন মেনে সিজার করা হয়। একের পর এক সন্তানের জন্ম দেন গর্ভবতী মহিলা ।মোট ৬টি সন্তানের জন্ম দিয়েছেন জিনত ওয়াহিদ। প্রত্যেকে সুস্থ হয়েছে বলে হাসপাতালের চিকিত্সরা জানিয়েছেন। সদ্যোজাতদের ওজন দু পাউন্ডের কম। প্রত্যেককে ইনকিউবেটরে রাখা হয়েছে।তাদের মাও বেশ সুস্থ রয়েছে বলে সর্বশেষ মেডিক্যাল রিপোর্টে স্পষ্ট।
এটিই জিনতের প্রথম প্রসব। তবুও চিকিত্সকরা ৬সন্তানের মাকে বেশ নজরে রেখেছেন। যাঁরা জিনতকে দেখছেন সেই চিকিত্সকরা বলছেন, ৬সন্তানের জন্মধাত্রী মাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে আরও কয়েকদিন সময় লাগবে। তারপর জিনত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন বলে আশা করছেন ডাক্তারেরা। আর একসঙ্গে ৬ সন্তান ঘরে আসায় জিনতও ওয়াহিদের পরিবার বেশ খুশি।এরফলে তাঁদের পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসবে বলে আশা করছেন দুই পরিবারের সদস্যরাই।অত্যন্ত চ্যালেঞ্জিং এই কাজ রাওয়ালপিন্ডির চিকিত্সরা করায়,তা আসলে অসম্ভবকে সম্ভব বলে মনে করছেন অনেকেই।






