
The Truth of Bengal: চরম বিপাকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। রক্ষাকবচ চেয়ে আদালতে আর্জি জানালেও সেই আর্জি নাকচ করে দিয়েছে আদালত। কেন রক্ষাকবচ চেয়ে আদালতে মামলা করেছিলেন ট্রাম্প? প্রসঙ্গত, ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। ক্যাপিটল হলে ট্রাম্প-সমর্থকদের হামলায় তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগও ওঠে।
তাতে দোষী সাব্যস্ত হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তবে এই প্রথম বর্তমান বা প্রাক্তন প্রেসিডেন্টের মধ্যে ডোনাল্ট ট্রাম্পই একমাত্র ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন। ফলে এই মামলায় ট্রাম্প আবেদন করেছিলেন পরবর্তী ভোটের আগে তাঁর বিরুদ্ধে যাতে কেউ ফৌজদারি মামলা করতে না পেরে এই মর্মে আদালতে রক্ষাকবচ চেয়ে আর্জি জানান তিনি।
ট্রাম্পের করা আবেদনে শুক্রবার আমেরিকার একটি আদালত রক্ষাকবচের আর্জি খারিজ করে দিয়েছে। ফলে ভোটের আগে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে আর কোন বাধা রইল না। এরফলে আগামী বছর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী হিসেবে ফের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আদালতের এই রায়ে ভোটের আগে বেশ বিপাকে পড়লেন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট।






