রাজ্যের খবর

ফুলবাড়ির মার্ডার মোর তিস্তা ক্যানেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Dead body recovered in Teesta Canal

The Truth of Bengal: ফুলবাড়ির মার্ডার মোর তিস্তা ক্যানেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম নবীন সরকার(৩৩)। শিলিগুড়ির হায়দার পাড়া এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, যে এদিন স্থানীয়রা প্রথমে ওই যুবকের ফুলবাড়ির মার্ডার মোর তিস্তা ক্যানেল পড়ে থাকতে দেখতে পান, এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর  পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কিভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Related Articles