রাজ্যের খবর
সিইও’র মুর্শিদাবাদ সফরের পরেই বেলডাঙার আইসি বদল
কিছুদিন আগেই সিইও মনোজ কুমার আগরওয়াল জেলা সফরে ছিলেন।
জয় চক্রবর্তী: সিইও’র মুর্শিদাবাদ সফরের পরেই বেলডাঙ্গা থানার আইসি-কে বদল করে দেওয়া হল। এমনিতেই বিগত কয়েকদিনে কলকাতা এবং রাজ্য পুলিশের দেড়শর বেশি অফিসারের বদল ঘটেছে। সেই তালিকায় এবার বেলডাঙা থানার আইসি। আশুতোষ রাইকে বেলডাঙা থানার নতুন আইসি করা হল। দ্রুত তাঁকে দায়িত্ব নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কিছুদিন আগেই সিইও মনোজ কুমার আগরওয়াল জেলা সফরে ছিলেন। মুর্শিদাবাদ সফরে প্রশাসনিক বৈঠক করেছেন। নির্দিষ্টভাবে বেশ কিছু গাইডলাইন মেনে কাজ করার কথা বলেছেন। তাঁর মুশিদাবাদ সফর শেষে বেলডাঙ্গা থানার আইসিকে বদল করে দিল কমিশন। তবে ঠিক কী কারণে তাঁকে বদল করা হয়েছে তা নিয়ে কমিশন কিছুই জানায়নি। পূর্ব সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বেলডাঙার আইসিকে বদল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন বলেই সূত্রের খবর।





