চাকরি

কবে হবে ২০২৪ সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষা?

প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই মেইনস পরীক্ষায় বসার সুযোগ মিলবে।

Truth Of Bengal:  পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন ২০২৪ সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষা-সহ বিভিন্ন রকমের পরীক্ষার আয়োজন করে। ২ ভাগে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ২ ভাগে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপ কোশ্চেন আসবে। মেইনস পরীক্ষায় বিশদ প্রশ্ন ও অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপ কোশ্চেন আসবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই মেইনস পরীক্ষায় বসার সুযোগ মিলবে। মেইনস পরীক্ষায় পাশ করলেই পার্সোনালিটি টেস্টে বসার সুযোগ মিলবে।
পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা কলকাতা-সহ জেলার বিভিন্ন কেন্দ্রে। মেইনস পরীক্ষা হবে কলকাতায়। পার্সোনালিটি টেস্ট হবে পাবলিক সার্ভিস কমিশনের দফতরে। ১৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৯ ডিসেম্বর বেলা ৩টে পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in মারফত আবেদন করা যাবে অনলাইনে।
বিভিন্ন শূন্যপদে আসন সংরক্ষণ করা হবে সরকারি নিয়ম অনুযায়ী। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও নেপালি ভাষা মাতৃভাষা নয় এমন ব্যক্তির ভাষার দক্ষতা যাচাই করা হবে। বয়স হতে হবে ২১-৩৬ বছরের মধ্যে। আবেদনপত্রে সচিত্র পরিচয়পত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার শংসাপত্র বা অ্যাডমিট কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের দেওয়া আইডি কার্ডের প্রতিলিপি দিতে হবে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা ছাড়া সকলকে ২১০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে অনলাইনে।

Related Articles