চাকরি

দক্ষিণ পূর্ব রেলে বহু শূন্যপদে অ্যাপ্রেনটিশ নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

১৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে দক্ষিণ পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট www.rrcser.co.in মারফত।

Truth Of Bengal: রেলের চাকরি করার স্বপ্ন অনেক চাকরিপ্রার্থীর থাকে। সেই সব চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণ পূর্ব রেলে বহু শূন্যপদে অ্যাপ্রেনটিশ নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ করলেই আর আইটিআই শংসাপত্র থাকলে আবেদন করা যাবে দক্ষিণ পূর্ব রেলে শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদ ১৭৮৫। দক্ষিণ পূর্ব রেলের ওয়ার্কশপ ও বিভিন্ন ডিভিশনে নিয়োগ করা হবে।

কীভাবে করবেন আবেদন? 

১৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে দক্ষিণ পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট www.rrcser.co.in মারফত। মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে। আইটিআই পাশ করতে হবে। এনসিভিটি বা এসসিভিটি দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাশ করতে হবে, শংসাপত্র থাকতে হবে। বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত আপলোড করতে হবে। জেনারেল ক্যাটাগরি/ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম আর মহিলা চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না।
কোনো লিখিত পরীক্ষা, ইন্টারভিউ নেওয়া হবে না। মাধ্যমিক পরীক্ষার নম্বর আর আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর মিলিয়ে মেধা তালিকা প্রস্তুত করা হবে। তার ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। তারপর নথিপত্র যাচাই করা হবে। এরপর অ্যাপ্রেনটিসশিপ প্রশিক্ষণ শুরু হবে।