রাজ্যের খবর

Balurghat: রাতের বালুরঘাট হবে আরও প্রাণবন্ত! পৌরসভার বড় পদক্ষেপ— তৈরি হচ্ছে ফুড জোন

থানা মোড় থেকে রবীন্দ্র ভবন হয়ে নাট্য মন্দির পর্যন্ত রাস্তার অংশটিকে ফুড জোন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বালুরঘাট শহরকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে নতুন পদক্ষেপ নিল বালুরঘাট পৌরসভা। থানা মোড় থেকে রবীন্দ্র ভবন হয়ে নাট্য মন্দির পর্যন্ত রাস্তার অংশটিকে ফুড জোন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের নাগরিক ও পর্যটকদের জন্য এটি হয়ে উঠতে পারে এক অনন্য বিনোদন ও খাদ্য রসনার কেন্দ্র।

এই ফুড জোন তৈরির আগে এলাকাটি বৃহস্পতিবার পরিদর্শন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ এবং পৌরসভার একাধিক আধিকারিক। চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, রাস্তাটির ইলেকট্রিক ব্যবস্থার সৌন্দর্যায়ন, বসার জায়গা তৈরি এবং কয়েকটি কল স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।পৌরসভার তরফে জানানো হয়েছে, বালুরঘাটের মানুষ যাতে এক জায়গায় এসে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসায়ীদেরও উৎসাহ দিতে এই ফুড জোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের আশা, খুব শিগগিরই ফুড জোন প্রকল্পের কাজ শুরু হবে।

Related Articles