আন্তর্জাতিক

Bangladesh: নির্বাচন নিয়ে বড় ঘোষণা! শরিকদের জন্য ৪০ আসন ছাড়বে বিএনপি: প্রেস সচিব

নির্বাচন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রেস সচিব বলেন, আগের সরকারের আমলে অনেকজন সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন।

Truth of Bengal: শুক্রবার নেত্রকোনা জেলা সার্কিট হাউসে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রেস সচিব বলেন, আগের সরকারের আমলে অনেকজন সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। কাজেই ওনাদের কথায় কিছুই হবে না। পাশাপাশি বলেন, শরিকদের জন্য ৪০ আসন ছাড়বে বিএনপি।

সমঝোতায় এনসিপি ছাড় পেতে পারে ৫টি। অন্যদিক আওয়ামি লিগকে তোপ দেগেছে শফিকুল আলম। আওয়ামি লিগের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের নির্বাচন। উল্লেখ্য, ২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর সেই দেশের ক্ষমতা দখল করে মহম্মদ ইউনূসের অন্তর্বতীকালীন সরকার। তারপরই আওয়ামি লিগ ও সেই দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলাও হয় অনেক।

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। জনগণও চায়, দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। ভোট যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে একাধিক বিষয়ে প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। বাকি দলগুলি কবে প্রার্থী তালিকা প্রকাশ করে সেইদিকেই নজর থাকবে সকলের।

Related Articles