অবসরপ্রাপ্তদের জন্য বড় খবর! চলছে নিয়েগ, জানুন বিস্তারিত
শারীরিক ভাবে সক্ষম হতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর কাজের বিষয় ওয়াকিবহাল থাকতে হবে।
Truth Of Bengal: হুগলির ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন হিসাবে নিয়োগ করবে। ২টি শূন্যপদ। চুক্তিভিত্তিক চাকরি। অফিশিয়াল ওয়েবসাইট www.hoogly.gov.in মারফত অনলাইনে আবেদন করতে হবে ১৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। অন্য কোনো ভাবে আবেদন করা যাবে না।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, বাণিজ্য, ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারী যাঁদের বয়স ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৬২ বছরের মধ্যে তাঁরা আবেদন করতে পারেন। সরকারি বা বেসরকারি সংস্থায় গ্রামোন্নয়ন নিয়ে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। শারীরিক ভাবে সক্ষম হতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর কাজের বিষয় ওয়াকিবহাল থাকতে হবে। হুগলি জেলার বাসিন্দা হতে হবে। ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং আর ফিনান্সিয়াল ইনক্লুশনের কাজ করতে হবে।
রিসোর্স পারসন হিসাবে প্রতি মাসে সর্বোচ্চ ২৬ দিন কাজ করতে হবে। ১০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকলে দিনে ২২০০ টাকা ভাতা মিলবে। ৬ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকলে ১৫০০ টাকা আর ৩ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকলে ১২০০ টাকা করে দৈনিক ভাতা মিলবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।






