দেশ

টোল দেওয়ার নিয়মে বড় পরিবর্তন! UPI-এ টাকা দিলে কী হবে জানেন?

১৫ নভেম্বর থেকে জাতীয় সড়কে টোল দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্র।

Truth Of Bengal: ১৫ নভেম্বর থেকে জাতীয় সড়কে টোল দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্র। বৈধ FASTag ছাড়া বা অকার্যকর ট্যাগযুক্ত গাড়িগুলিকে এখন থেকে নগদ টোল দিতে হলে নির্ধারিত হারের দ্বিগুণ গুনতে হবে। তবে যদি ফি ইউপিআই (UPI)-এর মাধ্যমে পরিশোধ করা হয়, সে ক্ষেত্রে দিতে হবে নিয়মিত হারের মাত্র ১.২৫ গুণ।

কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা এবং জাতীয় সড়কের ফি প্লাজাগুলিতে নগদ লেনদেন কমানোর লক্ষ্যে জাতীয় সড়ক ফি (হার নির্ধারণ ও আদায়) বিধি, ২০০৮-এ সংশোধন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ফি নগদে দিলে দ্বিগুণ ফি দিতে হবে, কিন্তু ইউপিআই-এর মাধ্যমে দিলে দিতে হবে মাত্র ২৫ শতাংশ বেশি।

উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও গাড়ির বৈধ FASTag থাকলে টোল দিতে হবে ১০০ টাকা। FASTag না থাকলে নগদে দিতে হবে ২০০ টাকা। কিন্তু একই ফি ইউপিআই-এ দিলে লাগবে ১২৫ টাকা।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে ফি সংগ্রহ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে, দুর্নীতি কমবে এবং যাতায়াত হবে আরও সহজ। এই নতুন নিয়ম কার্যকর হবে ১৫ নভেম্বর, ২০২৫ থেকে।

Related Articles