কলকাতা

ওড়িশার নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গে,একাধিক জেলায় জারি সতর্কতা

মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Truth Of Bengal: ওড়িশার নিম্নচাপ উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে সক্রিয়। এর জেরে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি এলেও উত্তরবঙ্গে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। এই দুই জেলার কিছু এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা।(Bengal Weather)

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা, অর্থাৎ অতিভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। মুর্শিদাবাদে ভারী বৃষ্টি, কলকাতা ও আশপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ। রবিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা ও আশপাশের জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায় বৃষ্টি বাড়তে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে।(Bengal Weather)

আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার। আগামী দিনে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে।(Bengal Weather)

Related Articles