আন্তর্জাতিক

Hilsa Price: ৫০০ টাকা লোকসান! কেন ভারতে ইলিশ রপ্তানি করতে চাইছে না বাংলাদেশ?

চলতি বছরের চলতি মরশুমে ইলিশের আকাল থাকায় দরদাম বেড়েছে।

Truth of Bengal: ইলিশ কিনতে গিয়ে মোটা অংকের টাকা পকেট থেকে চলে যাচ্ছে মধ্যবিত্তের। বাজারে মায়ানমার ও গুজরাটের ইলিশ থাকলেও তা মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজারে ছোট পরিমাণে ইলিশ রয়েছে যার ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম তার বাজার দর ৪০০ থেকে ৫০০ টাকা।  চলতি বছরের চলতি মরশুমে ইলিশের আকাল থাকায় দরদাম বেড়েছে। তাই যাঁরা খাদ্যবিলাসী তাঁদের গায়ে আঁচ লাগচ্ছে চড়া দাম। পদ্মার ইলিশ এলেও চড়া দাম হওয়ায় মায়নমারের ইলিশই বাজার দখল করে ফেলছে। বৃহস্পতিবার থেকে এসেছে পশ্চিমবঙ্গের বাজারে  বাংলাদেশের ইলিশ (Hilsa Price)।

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক নির্দেশিকা জারি করে। বাংলাদেশ সরকার এবার ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। সে দেশের মোট ৩৭টি রপ্তানিকারককে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৫ অক্টোবর পর্যন্ত কয়েক দফায় ইলিশ আসবে। ভারতে এখনও পর্যন্ত ৬৩ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে দাম বেশী থাকায় ইলিশ পাঠাতে চাইছে না। পশ্চিমবঙ্গেও নেই ইলিশের চাহিদা। তারা বলছেন, ইলিশ ৫০০ টাকা ক্ষতি হওয়ায় রফতানিকারকরা মাছ পাঠাচ্ছেন না (Hilsa Price)।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আমার মাথায় কিছুতেই বিষয়টির হিসাব মিলছে না। দেশে বাড়তি দামে ইলিশ কিনে কীভাবে কম দামে ইলিশ রপ্তানি করা হচ্ছে। সবই রহস্যজনক লাগছে।’ ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে আগ্রহ রয়েছে কারণ মাছে-ভাতে বাঙালীর প্রিয় মাছ ইলিশ (Hilsa Price)।

Related Articles