বিতানের বাবা-মায়ের পাশে মমতা, বিজেপিকে নাম না করে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
নিহত বিতানের মা-বাবাকে সান্তনা দিয়ে তিনি জানালেন যে তাঁদের এক ছেলে মরলেও অনেক ছেলে রয়েছে।
Truth Of Bengal: বড়িশা ক্লাবের পুজো। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন পহেলগাঁও হামলায় মৃত বিতান অধিকারীর মা-বাবাও। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে তাঁরা কেঁদে ফেলেন। নিহত বিতানের মা-বাবাকে সান্তনা দিয়ে তিনি জানালেন যে তাঁদের এক ছেলে মরলেও অনেক ছেলে রয়েছে।(Mamata Banerjee)
আরও পড়ুনঃ Hilsa Price: ৫০০ টাকা লোকসান! কেন ভারতে ইলিশ রপ্তানি করতে চাইছে না বাংলাদেশ?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাঁদলে হবে না এখন। শরীর খারাপ হবে। একটা ছেলে গিয়েছে ঠিকই। কিন্তু আপনার এত ছেলে রয়েছে।” স্থানীয় নেতাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যেন তাঁরা সর্বদা খোঁজ রাখেন মৃত বিতানের মা-বাবার। পাশাপাশি, নাম না করে এদিন বিজেপিকেও তিনি কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে আশ্বাস দিয়েছিল যোগাযোগ করে পাশে থাকার। কিন্তু কই তাদের তো দেখা যাচ্ছে না আর।” তিনি মনে করিয়ে দেন যে এত বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও তিনি যোগাযোগ রাখেন নন্দীগ্রাম, সিঙ্গুরকাণ্ডে শহীদদের পরিবারদের সঙ্গে।(Mamata Banerjee)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হত্যা করা হয় ভারতীয় পর্যটকদের। এরপরই বদলা নিতে চালানো হয় ‘অপারেশন সিঁদুর’ এবং গোটা পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া হয়। একাধিক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি শেষ করে দেওয়া হয় অজস্র পাক সেনা ও সন্ত্রাসবাদিকে। শুধু তাই নয়, সিন্ধু জল চুক্তিও স্থগিত রাখা হয়। পাকিস্তানের তরফ থেকে করা হয় কাতর অনুরোধ এবং তাতে রাজি হয়ে ভারত সরকার যুদ্ধবিরতি ঘোষণা করে।(Mamata Banerjee)






