দুর্গাপুজো ২০২৫

‘আমাদের গর্ব বাংলা, বাংলার গর্ব আমরা’, বাংলার উৎকৃষ্ট লোকসংস্কৃতিকে তুলে ধরে এমনই বার্তা দিচ্ছে বাবুবাগান পুজো কমিটি

সামগ্রিক পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন ড. সুজাতা গুপ্ত

Truth Of Bengal: উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, গোটা বাংলাকেই লোকজ সংস্কৃতির উজ্জ্বল আধার বলা চলে। এবছরের পুজোয় গোটা বাংলার লোকসংস্কৃতি উঠে আসছে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী পুজো বাবুবাগানের মণ্ডপে। প্রতি বছর অভিনব থিমে নজর কাড়ে বাবুবাগান। এবছর পুজোর মাধ্যমে তারা বার্তা দিচ্ছে, ‘আমাদের গর্ব বাংলা, বাংলার গর্ব আমরা’। (Durga Pujo)

আরও পড়ুন:কল্পলোকের ‘রোশনাই’ ছড়িয়ে ‘গোড়ার কথা’ নিয়ে যেতে চান শিল্পী বিমল সামন্ত

সামগ্রিক পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন ড. সুজাতা গুপ্ত। তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবছরও বাবুবাগানের পুজোর মণ্ডপে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। বাবুবাগানের পুজোর মণ্ডপে গড়ে উঠছে আস্ত এক বিশালাকার রাজপ্রাসাদ। প্রাসাদের ঠাকুর দালানে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে অধিষ্ঠান করবেন মা দুর্গা (Durga Pujo)। পুজোর ক’টা দিন ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনিতে মুখরিত থাকবে রাজপ্রাসাদ।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

আট থেকে আশি সব বয়সের মানুষ পুজোর আনন্দে মেতে উঠবেন। পুজোর আনন্দে শামিল হবেন বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আসা বিভিন্ন লোকশিল্পীরাও। তাঁরা তাঁদের নাচগান, লোকজ সংস্কৃতির মাধ্যমে রাজপ্রাসাদকে মুখরিত করে তুলবেন। কখনো আদিবাসী নৃত্য তুলে ধরা হবে। তো কখনো রায়বেশে, নাটুয়ার মতো দক্ষিণবঙ্গের লোকনৃত্য। আবার উত্তরবঙ্গের লোকশিল্পীরা তাঁদের রাভা, মারুনি নৃত্য পরিবেশন করবেন।’ প্রতিমা তৈরি করছেন প্রদীপ রুদ্র পাল। আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাট। (Durga Pujo)

our-pride-is-bengal-we-are-the-pride-of-bengal-this-is-the-message-being-conveyed-by-the-babubagan-puja-committee-highlighting-the-excellent-folk-culture-of-bengal
চিত্র: নিজস্ব

Related Articles