Truth Of Bengal: পুরো ভারতবর্ষ ব্যাপী চলছে মহাধূমধামে নবরাত্রি ও দুর্গা পুজো। বিশ্ব ব্যাপী হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই মহোৎসবে পবিত্র কাশীতেও চলছে নবরাত্রি ও দুর্গাপুজোর মহাআয়োজন। প্রতিবছরের ন্যায় এবারও ভারত সেবাশ্রম সংঘ, কাশীতে চলছে দুর্গাপুজো। এই মহোৎসবে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পুজোয় সামিল হন উদীয়মান কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদার।
যিনি ইতিমধ্যেই তার লেখনী দিয়ে জাতীয় পর্যায়ে নজর কেড়েছেন। পেয়েছেন ভারত প্রতিভা সম্মান পুরষ্কার।পুষ্পাঞ্জলি প্রদান করে তিনি বলেন, ‘মায়ের অনুগ্রহ কামনায় হাজার হাজার ভক্তরা এখানে সমাবেত হয়ে পুষ্পাঞ্জলি প্রদান করছেন, সবার উদ্দেশ্য ভক্তিঅশ্রু দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে মায়ের কৃপা প্রাপ্তি। জগত জননী মা যেন সকলের মঙ্গল করেন।’
একইসঙ্গে, তিনি নিজের ও পরিবারের সকলের কল্যাণ, মঙ্গল ও সুস্বাস্থ্যের জন্য মায়ের অনুগ্রহ প্রার্থনা করেন। পবিত্র নবমী তিথিতেও সময় কাটান পুজো, দুর্গা সপ্তশতী/চন্ডী পাঠের মধ্য দিয়ে মায়ের অনুগ্রহ প্রাপ্তি কামনায়। আর, বিজয়া দশমীতে সময় কাটাবেন সমাজের সুবিধা বঞ্চিত গরীর দুঃখী মানুষের সাথে।
তিনি সকল ভারতবাসী সহ বিশ্বের সকল হিন্দুধর্মাবলম্বীদের নবরাত্রি ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় রীতি নীতি আচার মেনে পুজোর আয়োজন হয়েছে। প্রবাসী বাঙালিরা এই পুজোয় অংশগ্রহণ করেছেন। এখানকার পুজো ঘিরে সকলের মধ্যে একটা আবেগ কাজ করে। সেই আবেগে সঙ্গে হলে আত্মিক হয়ে গিয়েছেন।






