কলকাতা

Sharad Samman: ‘বিশ্ব বাংলা শারদ সম্মান – ২০২৫’, উদ্বোধন হল এবারের আবেদনের ফর্ম

Durga Puja organisers can apply by Sept 20 through bbss.wb.gov.in to compete in categories like idol, lighting, mandap & more.

Truth Of Bengal: জয় চক্রবর্তী, কলকাতা: আরো খবর :বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ – শারদোৎসব। এই উৎসব এখন আর শুধু ধর্মীয় একটি পুজোর উৎসব নয়, এই উৎসব এখন সর্বজনীন(Sharad Samman)। ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে মানুষ এই মহোৎসবে মেতে ওঠেন বছরের কয়েকটা দিন। প্রতিমাশিল্পী, মণ্ডপশিল্পী, আলোকশিল্পী – সকলের নিত্যনতুন সৃজনশীলতা ও আপামর জনসাধারণের অংশগ্রহণে এই শারদোৎসব বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেশি বৈচিত্র্যপূর্ণ, বর্ণময় ও নান্দনিক করে তুলেছে। এই উৎসব এখন বিশ্বের দরবারেও সমাদৃত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস চেষ্টায় এই উৎসব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে।

[আরও পড়ুনঃ Chelsea Scandal: ৭৪টি নিয়ম ভঙ্গের অভিযোগ, ব্লুজদের বিপক্ষে]

শারদোৎসবকে আরও আকর্ষণীয় করতে এবং সবার মধ্যে পৌঁছে দিতে ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোর সেরা স্বীকৃতি হিসাবে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার শুরু করেছে। এ বছরেও বিশ্বব্যাপী বিশ্ব বাংলা সেরা পুজোর স্বীকৃতি হিসাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, রাজ্যের সব জেলা ও দেশ-বিদেশের পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান – ২০২৫’ প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে(Sharad Samman)। বৃহস্পতিবার অবনীন্দ্র সভাগৃহে রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন সাংবাদিক সম্মেলন করে এবারের বিশ্ব বাংলা শারদ সম্মানের বিষয়ে জানালেন।সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব শান্তনু বসু,সংস্কৃতি অধিকর্তা তথা দফতরের বিশেষ সচিব কৌশিক বসাক, অপর সংস্কৃতি অধিকর্তা কৌস্তভ তরফদার।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, দুর্গাপুজো কার্নিভাল যা পৃথিবীর সবচেয়ে বড় রোড শো।আগে পঞ্চমী, ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে বেরোতাম(Sharad Samman)। আশা করা যায়, এবছর দেবীপক্ষ পড়ার সঙ্গে সঙ্গেই ঠাকুর দেখা শুরু হয়ে যাবে। এই উৎসবের সর্বজনীনতা নিয়ে মন্ত্রী বলেন, এখানে কে কোন জাতির, কোন ধর্মের, কোন প্রদেশের সেটা কোনওবিষয় নয়।এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এই বাংলায়হাজার হাজার কোটি টাকারবাণিজ্য হয়।সমাজের বিভিন্ন অংশের মানুষ এই পুজোকে কেন্দ্র করে ব্যস্ত থাকেন।

পুজোর ক’দিন মণ্ডপে মায়ের প্রতিমা দর্শনের পর রেড রোডের কার্নিভাল, যা এক অভিনব বর্ণময়তার উদাহরণ। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন সাংবাদিক সম্মেলনে বলেন, রেড রোড কার্নিভাল আমাদের মুখ্যমন্ত্রীর ব্রেন চাইল্ড। এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে(Sharad Samman)।‌ প্রচুর বিদেশি ও ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলায় আসেন।সারা বাংলার ১০০ থেকে ১২০টি ঠাকুর এক জায়গায় বসে দেখতে পারেন এই রেড রোড কার্নিভালে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্নিভালের মাধ্যমে বিশ্ব দর্শন করান।এখন রাজ্যের ২২টি জেলাতেও এই ধরনের কার্নিভাল হচ্ছে।এই কার্নিভালের ‘সিলেকশন প্রসেস’ হল এই বিশ্ব বাংলা শারদ সম্মান, জানান ইন্দ্রনীল সেন। তিনি জানান, রেড রোডে কার্নিভাল হবে ৫ অক্টোবর। জেলায় কার্নিভাল হবে ৪ অক্টোবর।

অবনীন্দ্র সভাগৃহে সাংবাদিক সম্মেলনে এদিন বিশ্ব বাংলা শারদ সম্মানের ফর্ম ও লোগো উদ্বোধন করা হয়। তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব শান্তনু বসু বলেন, ২২টি জেলা থেকে বাড়তে বাড়তে গতবছর ২৯-৩১টি শহরে আমরা কার্নিভাল করেছি। এবছর‌ও প্রায় ৩০-৩২টি জায়গায় কার্নিভাল হবে। প্রধান সচিব জানান, চারটি ওয়েবসাইটে অনলাইনে এই ফর্মে আবেদন করা যাবে।এছাড়া অফলাইনে কলকাতা তথ্য কেন্দ্রেও আবেদন জমা দেওয়া যাবে।আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর।ওয়েবসাইট-এর ঠিকানা: https:/bbss.wb.gov.in

বিশ্ব বাংলা শারদ সম্মানে গত বছরশহর কলকাতায় আবেদন জমা পড়েছিলো প্রায় এক হাজার। জেলা থেকে গত বছর আবেদন জমা পড়েছিলো প্রায় তিন হাজার। এ বছর সংখ্যাটা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। শহরের শারদ সম্মানে যেসব বিভাগে পুরস্কার দেওয়া হবে, তার মধ্যে রয়েছে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ সচেতনতা, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা।

জেলার পুজোয় সম্মান দেওয়া হবে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা। বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশ্ব বাংলা শারদ সম্মানের পুরস্কার ঘোষণা হবে পঞ্চমী ও ষষ্ঠীর দিন।

Related Articles