SCI Recruitment: শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ, বেতন ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিএ, সিএমএ, সিএস, বিবিএ, বিএমএস, এলএলবি, বিই, বিটেক, এমবিএ, এমসিএ, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ায় বহু শূন্যপদে নিয়োগ করা হবে। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৭৫। মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নয়াদিল্লি, চেন্নাই, মুম্বইয়ে নিয়োগ করা হবে। ২৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (shipindia.com) মারফত। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ৫৫। মাসে বেতন মিলবে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে। এক্সিকিউটিভ পদে শূন্যপদ ২০। মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে (SCI Recruitment)।
আরও পড়ুনঃ Sharad Samman: ‘বিশ্ব বাংলা শারদ সম্মান – ২০২৫’, উদ্বোধন হল এবারের আবেদনের ফর্ম
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিএ, সিএমএ, সিএস, বিবিএ, বিএমএস, এলএলবি, বিই, বিটেক, এমবিএ, এমসিএ, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিএ, সিএমএ, সিএস, এলএলবি, বিই, বিটেক, এমবিএ, এমসিএ, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য আবেদনকারীকে বিবিএ, বিএমএস, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ১ আগস্টের নিরিখে ২৭ বছরের মধ্যে (SCI Recruitment)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, অসংরক্ষিত আসনের ও আর্থিক ভাবে দুর্বল শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম (ওবিসি) চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম (তপশিলি) চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছর ছাড় মিলবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদনমূল্য লাগবে। অনলাইনে আবেদনপত্র, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (SCI Recruitment)।






