রাজ্যের খবর

Body Found: নকশালবাড়ি নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য

A dead body was found inside Nand Prasad Girls’ School in Naxalbari, Siliguri. The discovery created panic among locals as police launched an investigation into the mysterious death.

Truth Of Bengal: সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের নকশালবাড়ি নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার(Body Found)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন স্কুল খোলার পর থেকেই দুর্গন্ধ বেরোতে থাকে। এর পরেই দুর্গন্ধ কোথা থেকে বের তা খুঁজতে থাকে সকলে। পরবর্তীতে স্কুলে সবুজ সাথী সাইকেল রাখা গুদাম ঘড়ে ঢুকতেই দেখা যায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে।

[আরও পড়ুন: Yash Dhull: হৃদযন্ত্রে ১৭ মিলিমিটার ছিদ্র, অস্ত্রপচারের পর মাঠে ফিরেই শতরান যশের]

এই খবর চাউর হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরেই তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ খবর দেয় পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ(Body Found)। ফরেন্সিক টিম আসা না পর্যন্ত বন্ধ করা হয়েছে স্কুলের গেট। যদিও স্কুল স্বাভাবিক ভাবেই চললেও এই ঘটনার পর কেন ছুটি দেওয়া হচ্ছে না প্রশ্ন করেছেন অভিভাবকরা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে প্রশ্ন উঠছে কিভাবে মৃতদেহ এলো ওই জায়গায় মৃত্যু হল ওই ব্যক্তির জানিয়ে তৈরি হয়েছে নানান রহস্য(Body Found)। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Related Articles