খেলা

Yash Dhull: হৃদযন্ত্রে ১৭ মিলিমিটার ছিদ্র, অস্ত্রপচারের পর মাঠে ফিরেই শতরান যশের

সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে দুরন্ত পারফরম্যান্স করলেন যশ।

Truth of Bengal: মাত্র এক বছর আগের কথা। মাঠে ব্যাট করতে যাওয়ার সময় প্রায়ই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর। তারপর ছুটে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। তাঁর কাছ থেকে সমস্ত কিছু শুনে শারিরীক পরীক্ষার পর দেখা গেল হৃদযন্ত্রে রয়েছে ১৭ মিলিমিটার ছিদ্র। এর থেকে সুস্থ হতে গেলে একটাই পথ অস্ত্রোপচার। অবেশেষ চিকিৎসকের নির্দেশ মতোই তাই করলেন দিল্লির তরুণ ক্রিকেটার যশ ধুল। এক বছর পর পরিস্থিতির বদল হল। ব্যাট হাতে আবার স্বমহিমায় মাঠে ফিরলেন যশ ধুল। একটা সময় যাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই, তাঁদের অনেকেরই এখন যশের পারফরম্যান্স দেখে চক্ষু কপালে উঠেছে (Yash Dhull)।

আরও পড়ুনঃ Galaxy Book: স্যামসাংয়ের সবচেয়ে সস্তা AI ল্যাপটপ, Galaxy Book 5 এল ভারতে

সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে দুরন্ত পারফরম্যান্স করলেন যশ। তাঁর ব্যাট থেকে ঝাঁ চকচকে ১৩৩ রানের দুরন্ত ইনিংস। যার সুবাদেই শেষ চারে পৌঁছে যায় তাঁর দল। ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পর সাংবাদমাধ্যমের কাছে যশ জানান, ‘আমাকে এইসব জিনিষগুলি এখন সামলাতে হবে। জীবনে উত্থান-পতন থাকবেই। এবং সেগুলি মোকাবিলা করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন কোনও চাপ নিই না। শুধু মাঠে নেমে নিজের খেলাটা উপভোগ করি (Yash Dhull)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ধুল আরও জানান, ‘কঠিন এই সময়ে আমার মনকে শক্ত করতে সাহায্য করেছে স্নুকার গেমস। এবং আমি সেই সময় দীর্ঘক্ষণ ধরে স্নুকার গেমসে মনোনিবেশ করতাম। যার ফলেই আমার মনোযোগ ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছিল। এবারের ঘরোয়া দলীপ ট্রফি আমার কাছে আবার ক্রিকেট মাঠে ফিরে আসার  জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা এখানে সমস্ত প্রফেশনাল ক্রিকেটাররা অংশগ্রহণ করেন। এবং আগামী মরসুমের জন্য এটা আমার কাছে একটা ভাল প্রস্তুতি হিসেবে গণ্য হবে (Yash Dhull)।’

Related Articles