দেশ

Narendra Modi: শেষমেশ মোদীর মণিপুর যাত্রা? জল্পনা তুঙ্গে

শান্তি ফেরানোর একাধিক প্রচেষ্টা হলেও বারবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্বের এই রাজ্য।

Truth Of Bengal: দীর্ঘ বিরোধী চাপের পর অবশেষে মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই সফরের পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। হেলিপ্যাডের সংস্কার করা হচ্ছে। তবে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি। ২০২৩ সালের মে মাস থেকে জাতি সংঘর্ষে জ্বলছে মণিপুর।(Narendra Modi)

আরও পড়ুনঃ ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ইডি তল্লাশি, উদ্ধার বিলাসবহুল গাড়ি সহ কোটি টাকার গয়না

কুকি-মেতেই সংঘাতে ভয়াবহ আকার নেয়।  প্রাণ হারান প্রায় ২৫০ জন মানুষ, ঘরছাড়া হয়ে ৬০,০০০ এরও বেশি মানুষ আজও শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন। শান্তি ফেরানোর একাধিক প্রচেষ্টা হলেও বারবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্বের এই রাজ্য। এ পরিস্থিতিতে বিদেশ সফর কিংবা ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টা সবেতেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। কিন্তু মণিপুরে যাওয়ার সময় বের করতে পারেননি তিনি। এই অভিযোগ তুলেছে বিরোধীরা বারবার। লোকসভা অধিবেশন থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন, প্রতিবারই এই প্রশ্নে বিঁধতে হয়েছে মোদীকে। এই আবহে আগামী মাসে মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Narendra Modi) রাজনৈতিক মহলের ধারণা, বিরোধীদের ক্রমবর্ধমান চাপই হয়তো তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেষবার মণিপুরে গিয়েছিলেন ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি, অর্থাৎ হিংসা শুরুর আগে। তারপর থেকে প্রায় আড়াই বছর কেটে গেলেও তিনি রাজ্যে যাননি। এই নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন মোদি। সংসদে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেও, প্রধানমন্ত্রী কার্যত নীরবই থেকেছেন। অন্যদিকে বিরোধী নেতা রাহুল গান্ধি একাধিকবার মণিপুর সফরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। ফলে প্রধানমন্ত্রীর উপর চাপ আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলের মত। অবশেষে সেই চাপের ফলেই আগামী মাসে প্রধানমন্ত্রী মণিপুর সফরে যেতে পারেন বলে জল্পনা জোরদার হয়েছে।(Narendra Modi)

Related Articles