iPhone Update: আইফোন ব্যবহারকারীদের জন্য সিক্যুরিটি অ্যালার্ট আনল অ্যাপল
সম্প্রতি অ্যাপল কর্তৃপক্ষ জানায়, এক ধরনের ক্ষতিকর ইমেজ ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে আইফোনের মেমোরি দুর্বল করে দেওয়া হচ্ছিল।
Truth of Bengal: আইফোন ব্যবহারকারীদের জন্য সিক্যুরিটি আনল অ্যাপল। Apple এর তরফে বলা হয়েছে, দ্রুত আইফোনে iOS 18.6.2 আপডেট করতে হবে। সম্প্রতি অ্যাপল কর্তৃপক্ষ জানায়, এক ধরনের ক্ষতিকর ইমেজ ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে আইফোনের মেমোরি দুর্বল করে দেওয়া হচ্ছিল। হ্যাকাররা তথ্য হাতিয়ে নিচ্ছিল। ফলে অ্যাপলের তরফে বলা হয়েছে, যাঁদের আইফোন এক্সএস বা তার পরের মডেল, তাঁদের দেরি না করে দ্রুত iOS 18.6.2 আপডেট ইনস্টল করতে হবে (iPhone Update)।
আরও পড়ুনঃ Durga Festival: মধ্য কোতুলপুরের খুঁটিপুজো অনুষ্ঠিত হল, এই দুর্গোৎসব নবম বর্ষে পদার্পণ করল
কীভাবে করবেন আপডেট
প্রথমে আইফোনের সেটিংসে যান।
জেনারেল অপশনে ক্লিক করুন।
সফটওয়্যার আপডেট অপশন বেছে নিন। স্ক্রিনে iOS 18.6.2 আপডেট লেখা ভেসে উঠবে।
পাসওয়ার্ড ব্যবহার করে অথেনটিকেট করুন। ডাউনলোড হয়ে গেলে ফোন রিস্টার্ট করুন (iPhone Update)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal






