SSC Scam: চিহ্নিত দাগিদের তালিকা ফাঁস, রিপোর্টে নতুন চমক! নাম মাত্র ১৮০৩ জনের
SSC Scam in West Bengal heats up as Supreme Court directs release of corrupt candidates list. Discrepancies emerge over numbers: 7,000, 1,900, or leaked 1,803 names. Court pressure intensifies scrutiny.
Truth Of Bengal: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের উত্তাল রাজ্য(SSC Scam)। ২০১৬ সালের নিয়োগকে কেন্দ্র করে চলতি বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে গোটা প্রক্রিয়া বাতিল করে দেয়। আদালত জানিয়ে দেয়, প্রায় ২৫,৭৩৫ জনের চাকরি খারিজ হবে এবং চিহ্নিত দাগি প্রার্থীরা এতদিনে পাওয়া সমস্ত বেতন সুদসহ ফেরত দিতে বাধ্য থাকবেন। কিন্তু এই রায়ের চার মাস কেটে গেলেও SLST Case Update অনুযায়ী দাগিদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি কমিশন। এতে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছিল চাকরিপ্রার্থীদের মধ্যে।
[আরও পড়ুনঃ Durga Festival: মধ্য কোতুলপুরের খুঁটিপুজো অনুষ্ঠিত হল, এই দুর্গোৎসব নবম বর্ষে পদার্পণ করল]
আদালতের চাপের মুখে তালিকা প্রকাশের ঘোষণা- অবশেষে ২৮ অগস্ট সুপ্রিম কোর্টের কঠোর ভর্ৎসনার মুখে কমিশন আদালতে জানায়, আগামী সাত দিনের মধ্যেই প্রকাশ করা হবে দাগি প্রার্থীদের নাম(SSC Scam)। ২৯ অগস্ট সুপ্রিম কোর্টে হাজির হয়ে কমিশনের আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দাগিদের সংখ্যা নাকি ১৯০০ জন। SSC গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট, নাম পার্থ-সহ ২৯ জনের। কিন্তু এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ ৩ এপ্রিলের রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, প্রায় ৭ হাজার প্রার্থী অযোগ্য বা দাগি। ফলে সংখ্যার গরমিল নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল ও চাকরিপ্রার্থীদের মধ্যে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ফাঁস হওয়া রিপোর্টে নতুন চমক
এখনও অফিসিয়ালি তালিকা প্রকাশ না হলেও সূত্রের দাবি, এসএসসি-র প্রস্তুত করা তালিকা ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। সেখানে নাম রয়েছে মাত্র ১৮০৩ জন প্রার্থীর(SSC Scam)। এই তথ্যে স্পষ্ট হয়ে উঠছে যে, ৭ হাজার বনাম ১৯০০-দুটি সংখ্যারই সঙ্গে বাস্তবের গরমিল আছে।
ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, নবম-দশম স্তরে ওএমআর জালিয়াতি করে চাকরি পেয়েছেন ৮০৮ জন। একাদশ-দ্বাদশ স্তরে একইভাবে চাকরি পেয়েছেন ৭৭১ জন। নবম-দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন ১৮৫ জন এবং একাদশ-দ্বাদশ স্তরে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন ৩৯ জন।
SLST Case এখন রাজ্যের শিক্ষাজগত ও রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। আদালতের নির্দেশ মেনে কমিশন কত দ্রুত এবং কতটা স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রকাশ করে, এখন সেটাই দেখার বিষয়। চাকরিপ্রার্থীরা আশাবাদী, আদালতের কঠোর নজরদারিতে অবশেষে স্বচ্ছভাবে প্রকাশ পাবে আসল দাগি প্রার্থীদের তালিকা। আর তাতেই পরিষ্কার হবে আসল সত্যি-৭ হাজার, ১৯০০ নাকি ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী মাত্র ১৮০৩!






