আজকের দিনে

শনি ও শুক্রের বিশেষ যোগ! আজ অর্থবৃষ্টি হতে পারে এই চার রাশির জাতকদের

গ্রহের বিরল রদবদল! আজ কোন রাশির ভাগ্যে ধনযোগ আর কার ভাগ্যে বড় বিপর্যয়? জানুন ১২ রাশির রাশিফল

Truth of Bengal: আজ গ্রহ ও নক্ষত্রের বিশেষ সমন্বয়ের ফলে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে ভাগ্যের দারুন উন্নতি দেখা যেতে পারে। আবার কিছু রাশির ক্ষেত্রে আর্থিক কিংবা পারিবারিক বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। ১২টি রাশির আজকের ভাগ্যফল কী বলছে, বিস্তারিত জেনে নিন-

মেষ: কাজের জায়গায় আজকের দিনটি বেশ সাফল্য এনে দেবে। ব্যবসায়িক কাজে নতুন যোগাযোগ বা চুক্তি চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেনে সুফল মিলবে।

বৃষ: আর্থিক দিক থেকে ভারসাম্য রেখে চলা দরকার। অহেতুক খরচ এড়িয়ে চলুন। পরিবারে স্ত্রীর সঙ্গে কিছু বিষয় নিয়ে মানসিক দূরত্ব দেখা দিলেও তা দ্রুত মিটে যাবে।

মিথুন: নতুন কোনও উদ্যোগ বাস্তবায়নের জন্য আজ দারুণ দিন। চাকরিপ্রার্থীদের ভাল খবর আসার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

কর্কট: আজ কাজের জায়গায় কাজের চাপ অতিরিক্ত থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে পেটের সমস্যা দেখা দিতে পারে। কারও সঙ্গে অযথা তর্কে যাবেন না।

সিংহ: কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসা সম্প্রসারণের পথ সহজ হবে। পুরনো কোনও বকেয়া পাওনা টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা: শিক্ষাসংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের শুভ ফল লাভ হবে। পরিবারে আনন্দদায়ক ঘটনা ঘটতে পারে। যৌথ ব্যবসায় লাভের পরিমাণ বেশ বৃদ্ধি পাবে।

তুলা: সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে কথা বলা জরুরি। মেজাজ নিয়ন্ত্রণে না রাখলে বন্ধু বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। যানবাহন চালানোর সময় সাবধান থাকুন।

বৃশ্চিক: আজ আপনার ভাগ্য বেশ সহায় থাকবে। নতুন আর্থিক আয়ের পথ খুলবে। আধ্যাত্মিক বা ধর্মীয় কোনও কাজের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে।

ধনু: শেয়ারবাজার বা কোনও প্রকল্পে টাকা বিনিয়োগের পরিকল্পনা থাকলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রেমে শুভ যোগাযোগের দিন।

মকর: কঠোর পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন আজ। উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রসাদ লাভে কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

কুম্ভ: শারীরিক দিক থেকে কিছুটা ক্লান্তি বা দুর্বলতা অনুভব হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। আর্থিক যোগাযোগ শুভ।

মীন: সামাজিক ও কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। ব্যবসায় লাভজনক চুক্তির সুযোগ আসবে। দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বিশ্বাস বাড়বে।

Related Articles