রাজ্যের খবর

Durga Festival: মধ্য কোতুলপুরের খুঁটিপুজো অনুষ্ঠিত হল, এই দুর্গোৎসব নবম বর্ষে পদার্পণ করল

Durga Festival in Kotalpur celebrates its 9th year with Khuti Puja. Organized by local committee and business community, the festival features terracotta idol, drums, and vibrant festivities attracting large crowds.

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: মধ্য কোতুলপুর সর্বজনীন দুর্গোৎসব আয়োজক কমিটি ও ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো খুঁটিপুজো। এ বছর তাদের দুর্গোৎসব নবম বর্ষে পদার্পণ করল(Durga Festival)। অতি ধুমধামের সাথে ঢাকঢোল বাজিয়ে খুঁটিপুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যরা, স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসী।

[আরও পড়ুনঃ Kalijhora Landslide: ফের দুর্যোগ, ধসে অবরুদ্ধ সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক]

কোতুলপুর থানার পাশে, শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত এই দুর্গোৎসব ইতিমধ্যেই এলাকার অন্যতম বড় পূজো হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতি বছর বিপুল সংখ্যক দর্শনার্থী এই পুজোয় ভিড় জমান(Durga Festival)। পুজো কমিটির সদস্য কৃষ্ণেন্দু কুন্ডু জানান,এ বছর তাদের থিমের নাম “আমার মুক্তি আলোয় আলোয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রতিমা হবে ট্যারাকোটার। এবছর দুর্গোৎসবের বাজেট ধার্য হয়েছে প্রায় ৯ লক্ষ টাকা(Durga Festival)। এখন থেকেই এলাকায় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উদ্যোক্তারা আশা করছেন, এবছরও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমবে এই পূজোয়।

Related Articles