Kalijhora Landslide: ফের দুর্যোগ, ধসে অবরুদ্ধ সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক
শনিবার সকালে হঠাৎই পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে রাস্তার উপর পড়তেই বিপত্তি তৈরি হয়।
Truth of Bengal: কালিঝোড়া এলাকায় ফের ধস নেমে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। শনিবার সকালে হঠাৎই পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে রাস্তার উপর পড়তেই বিপত্তি তৈরি হয়। সৌভাগ্যবশত, সেই সময়ে রাস্তায় কোনও গাড়ি চলাচল না করায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে ধস নামতেই যান চলাচল সম্পূর্ণ থমকে যায় (Kalijhora Landslide)।
আরও পড়ুনঃ Rain Outlook: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়, কলকাতাতেও ভারী বর্ষণ ?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিকিম ও কালিম্পং পাহাড়ে গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে। আবহাওয়ার সেই প্রভাবেই এদিন ধস নামে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে দ্রুত প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন এবং যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ শুরু হয়।
যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা প্রবল সমস্যায় পড়েছেন। প্রশাসন বিকল্প রুট হিসাবে সেবক-লাভা-গরু বাথান হয়ে সিকিম ও কালিম্পং যাওয়ার পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে। তবে জাতীয় সড়ক সচল হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন (Kalijhora Landslide)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই একই জায়গায় ধসের জেরে প্রায় আটদিন বন্ধ ছিল এই ১০ নম্বর জাতীয় সড়ক, যাকে বাংলার সঙ্গে সিকিমের লাইফলাইন বলা হয়। টানা বৃষ্টিতে ফের ধস নামায় উদ্বেগ বাড়ছে সিকিম ও কালিম্পং প্রশাসনেরও। আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্কতা জারি করে জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে (Kalijhora Landslide)।






