Election Commission: বিজেপির দাবি সর্বদলীয়তে উড়িয়ে দিলেন সিইও
সেই উত্তর জানতেই শুক্রবার কলকাতার সিইও দফতর নির্বাচন কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক হয়।
Truth of Bengal: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বুথ সংখ্যা বাড়ানোর ইঙ্গিত ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়েছে। বুথ বিন্যাস সম্পর্কিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর কি মতামত? সেই উত্তর জানতেই শুক্রবার কলকাতার সিইও দপ্তরে নির্বাচন কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক হয়। শাসক দল তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম, কংগ্রেস সহ স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এই বৈঠকে (Election Commission)।
আরও পড়ুনঃ Bihar Election: রাহুল-মোদীর মন্তব্যে উত্তপ্ত বিহার, পাটনায় কংগ্রেস দফতর রণক্ষেত্র
বুথ বিন্যাস নিয়ে ডিইওদের একটি রিপোর্ট বৈঠকে পেশ করেন সিইও মনোজ কুমার আগরওয়াল। সেই রিপোর্টে বলা হয়েছে, বুথ বিন্যাসে কোন রাজনৈতিক দলের সমস্যা নেই। বৈঠকে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা। ডিইওদের রিপোর্ট সবটাই ঠিক নয়, এমন দাবি করেন বিজেপির প্রতিনিধিরা। তাদের সাসপেন্ড করার দাবিও জানিয়েছিলেন বৈঠকে। কিন্তু সেই দাবি সর্বদলীয় বৈঠকে রীতিমতো উড়িয়ে দিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল (Election Commission)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
নির্বাচন কমিশন সূত্রে খবর, সিইও বৈঠকে পরিষ্কার বলে দেন, সরকারি যে সমস্ত কর্মীরা নির্বাচনের কাজের সঙ্গে জড়িত তাদের কে সাসপেন্ড হবেন আর কে হবেন না তা ঠিক করার এক্তিয়ার কোন রাজনৈতিক দলের নেই। ফলে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিদের দাবি সর্বদলীয় বৈঠকে একেবারে উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের কলকাতার সিইও মনোজ কুমার আগরওয়াল (Election Commission)।






