Fox Attack: শিয়ালের হানায় আতঙ্ক, ঝালদায় আহত ছয়
Panic in Jhhalda’s Ichag village as a wild fox attacked villagers, injuring six people including a child. Victims received treatment and were released.
Truth Of Bengal: ঝালদা বনাঞ্চলের ইচাগ গ্রামে বৃহস্পতিবার সকালেই তীব্র চাঞ্চল্য ছড়াল(Fox Attack)। বনদপ্তর সূত্রে জানা যায়, সকাল ছ’টা নাগাদ একটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে এবং অতর্কিতে গ্রামবাসীদের ওপর আক্রমণ চালায়। ঘটনায় আহত হন ছয় জন গ্রামবাসী, তাঁদের মধ্যে একজন আট বছরের বালিকাও রয়েছে।
[আরও পড়ুনঃ Vegetable Protest: গলাতে কাগজি, পটল শসা ভেন্ডির মালা! মেদিনীপুরের রাস্তায় বসলেন বিজেপি নেতারা]
স্থানীয়রা বন দপ্তরের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান(Fox Attack)। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। বন দপ্তর জানিয়েছে, আহতদের ক্ষতিপূরণ প্রদান করা হবে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অপরদিকে, শিয়ালটিকে আপাতত ঝালদা বনাঞ্চলের মেস্যা জঙ্গলে নজরদারিতে রাখা হয়েছে। বন দপ্তরের অনুমান, শিয়ালটি বানসা জঙ্গল থেকে এসেছে। তবে আক্রমণের আসল কারণ এখনও স্পষ্ট নয়।






