দেশ

Bihar Election: রাহুল-মোদীর মন্তব্যে উত্তপ্ত বিহার, পাটনায় কংগ্রেস দফতর রণক্ষেত্র

জানা গিয়েছে,রাহুল গান্ধির ‘ভোটাধিকার যাত্রা’র মঞ্চ থেকে কংগ্রেসের এক নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

Truth of Bengal: বিহার নির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। শুক্রবার পাটনা কংগ্রেস দফতরের সামনে ঘটে তীব্র অশান্তি। বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। লাঠি, বাঁশ, ইঁট–পাথরের বৃষ্টিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।ঘটনার সূত্রপাত ২৮ আগস্ট বৃহস্পতিবার। জানা গিয়েছে,রাহুল গান্ধির ‘ভোটাধিকার যাত্রা’র মঞ্চ থেকে কংগ্রেসের এক নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। শুক্রবারই দ্বারভাঙ্গা পুলিশ জানায়, ওই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।তাঁকে আদালতে তোলা হবে বলেও জানানো হয়েছে। সেইসঙ্গে চলছে জিজ্ঞাসাবাদও (Bihar Election)।

আরও পড়ুনঃ Bomb Recovery: খরগ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য

গেরুয়া শিবিরের দাবি, প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মাকে কটূক্তির জেরে ক্ষুব্ধ হয় বিজেপি কর্মীরা। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কংগ্রেস দফতরের সামনে বসেন তাঁরা। বিজেপির দাবি, তাঁদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। অভিযোগ, কংগ্রেস দফতর থেকে ইঁট–পাথর ছোঁড়া হলে উত্তেজনা বাড়ে। এরপরই বিজেপি কর্মীরা কংগ্রেস দফতরে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বাইক, গাড়ি সহ বহু যানবাহন।কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগও উঠেছে।অন্যদিকে কংগ্রেসের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে দফতরে হামলা চালিয়েছে। তাঁদের অভিযোগ, কংগ্রেসের কর্মীদের ভয় দেখাতেই এভাবে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। অশান্তির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা  রাহুল গান্ধি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ সত্য আর অহিংসার বিরুদ্ধে মিথ্যা আর হিংসা কোনওদিন জিততে পারে না (Bihar Election)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

যত খুশি মারো, যত খুশি ভাঙো, আমরা সত্য ও সংবিধানের পক্ষে লড়াই চালিয়ে যাব। সত্যমেব জয়তে।‘  ঘটনার নিন্দা করেছেন বিহার সরকারের মন্ত্রী ও জেডিইউ নেতা অশোক চৌধুরীও। তাঁর কথায়, ‘ কোনও দলের কর্মীরা অন্য দলের দফতরে ঢুকে অশান্তি সৃষ্টি করলে তা কখনওই সমর্থনযোগ্য নয়।‘  বিহার সরকারের মন্ত্রী ও জেডিইউ নেতা অশোক চৌধুরী বিজেপি কর্মীদের হিংসাত্মক আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘কোনও দলের কর্মীরা অন্য দলের দফতরে ঢুকে অশান্তি সৃষ্টি করলে তা কখনওই সমর্থনযোগ্য নয়।’  বলা বাহুল্য, রাহুল-তেজস্বী বিহারে ভোট চুরির, প্রতিবাদ এসআইআর-এর বিরুদ্ধে।সেই বিহারেই এবার অন্য অশান্তি।   রাজনৈতিক মহলের একাংশের মতে এই ইস্যু ভোটমুখী বিহারে রাজনীতিতে আরও বাড়ল উত্তেজনার পারদ (Bihar Election)।

Related Articles