Vegetable Protest: গলাতে কাগজি, পটল শসা ভেন্ডির মালা! মেদিনীপুরের রাস্তায় বসলেন বিজেপি নেতারা
BJP leaders in Medinipur staged a unique demonstration with garlands of vegetables, protesting the steep rise in vegetable prices.
Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার এক অন্যরকম চেহারা নিয়ে মেদিনীপুরের রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের(Vegetable Protest)। গলাতে পটল ভেন্ডি, শসা ও কাগজি নেবুর মালা। মেদিনীপুরের রাস্তায় ওই চেহারা নিয়ে বসে গলা ফাটালেন বিজেপি নেতারা। প্রতিবাদ সবজির বিরাট দাম বৃদ্ধির। বিজেপির পক্ষ থেকে শুক্রবার মেদিনীপুর শহরের পঞ্চুরচক থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়।
[আরও পড়ুনঃ Bihar Election: রাহুল-মোদীর মন্তব্যে উত্তপ্ত বিহার, পাটনায় কংগ্রেস দফতর রণক্ষেত্র]
প্রতিবাদ মিছিল মেদিনীপুর শহরের কিছুটা রোড পরিক্রমা করে হাজির হয় রাজাবাজার এলাকায়। সেখানে বড় সবজি বাজারেতে সবজি রাস্তার ওপর ঢেলে গলায় সবজির মালা পরে দীর্ঘক্ষণ ধরে বসে বিক্ষোভ দেখান(Vegetable Protest)। প্রত্যেকের হাতেই ছিল পোস্টার প্ল্যাকার্ড। রাস্তার উপর অবরোধ করে বিক্ষোভ করেন তারা। নেতৃত্বে থাকা বিজেপির জেলা সহ-সভাপতি ডঃ শঙ্কর গুছাইত বলেন- “বর্তমানে বিভিন্ন সবজির আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি হয়েছে। সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে চলে গিয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই বিষয়ে প্রশাসনকে আগেই জানিয়েছিলাম। প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। যে কারণে এই সবজির মূল্য গড়বেতায় যেখানে ৩০ টাকা ৩৫ টাকা কেজি, সেখানে মেদিনীপুরে ১০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে(Vegetable Protest)। এই বৈষম্য প্রশাসনিক উদাসীনতার কারণে, তাই এর প্রতিবাদ।” এইভাবেই আমাদেরকে এই পথে নামতে হয়েছে, কারণ সাধারণ মানুষের হেসেলে যাতে না-ভিশ্বাস না ফেলতে হয়।






