কলকাতারাজ্যের খবর
নিরাপদ ও অবাধ ভোট নিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন, অভিযোগ জানাতে প্রকাশ হল বিশেষ টোল-ফ্রি নম্বর
সাধারণ ভোটার যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন তার জন্য ব্যবস্থা নিয়েছে কমিশন
Truth of Bengal: নির্বাচন কমিশনের নেতৃত্বে ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফা বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সাধারণ ভোটার যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন তার জন্য ব্যবস্থা নিয়েছে কমিশন। অনেক ক্ষেত্রেই ভোটদানে বাধা অথবা সমস্যার কথা উঠে আসে। সমাধানের জন্য বিশেষ টেলিফোন নাম্বার নির্বাচন কমিশনের। ১৮০০-৩৪৫-০০০৮।

যেকোনো সমস্যার জন্য যে কেউ এই টেলিফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। অভিযোগকারীর সমস্যার সমাধানে নির্বাচন কমিশন সক্রিয় থাকবে বলেই সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এছাড়া ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। ইমেইল আইডি হল, [email protected]






