খেলা

Shakib Al Hasan: প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ৫০০ উইকেটের মালিক সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড ফ্যালকনসের হয়ে এই অনন্য নজির গড়েছেন সাকিব।

Truth of Bengal: রবিবার ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিলেন বাংলাদেশ ক্রিকেটার সাকিব-আল-হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে ৫০০ উইকেটের মালিক হলেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড ফ্যালকনসের হয়ে এই অনন্য নজির গড়েছেন সাকিব। ৩৮ বছর বয়সী এই বাংলাদেশী অলরাউন্ডারের ৫০০তম শিকার হলেন তাঁরই পড়শী দেশেরে খেলোয়াড় মহম্মদ রিজওয়ান। তাঁকে ‘কট অ্যান্ড বোল্ড’ করেই এমন নজির গড়লেন শাকিব (Shakib Al Hasan)।

আরও পড়ুনঃ Tribal Protest: মদ খাওয়ার প্রতিবাদ করায় অধ্যাপককে মারধর! ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল আদিবাসী সংগঠনের

প্রসঙ্গত, শাকিবের আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মোট চারজন বোলার এমন নজির গড়েছেন। তবে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডবল’ পেলেন সাকিব। এই ম্যাচে ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। ম্যাচের ১৫তম ওভারে বল করতে এসে তাঁর তৃতীয় বলেই তিনি ৫০০ উইকেট ঝুলিতে পুড়তে পারতেন। কিন্তু তা হয়নি। কেননা রিজওয়ানের ক্যাচ তাঁর সতীর্থ জেইডেন মিস করেন। অবশ্য ৫০০ উইকেটের মালিক হতে এরপর আর বেশি সময় নেননি বাংলেদেশী স্পিনার। এই ওভারের শেষ বলে সেই রিজওয়ানকে আউট করেই নজির গড়েন সাকিব (Shakib Al Hasan)।

এই ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৯ উইকেটের বিনিময়ে করে ১৩৩ রান। তাদের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন এভিন লুইস। এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন পাক ব্যাটার মহম্মদ রিজওয়ান। তাঁর সংগ্রহ ৩০ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় হাসিল করে নেয় সাকিবের দল। সাকিব করেন ১৮ বলে ২৫ রান। এর ফলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, সাকিবের টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ২০০৬ সালে। তারপর থেকে নিয়মিত বিশ্বের যে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। এই লিগগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ক্রিকেটের মেগা ইভেন্টে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে। এবং দুবছর নাইটদের ট্রফি জয়ের অন্যতম সদস্যও ছিলেন তিনি। এর পাশাপাশি খেলেছেন তাঁর নিজেদের দেশের প্রিমিয়ার লিগেও। সেখানে অধিনায়কত্বও করেছেন সাকিব (Shakib Al Hasan)।

একনজরে দেখে নেওয়া যাক স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট কাদের দখলে রয়েছে

উইকেট     বোলার            ম্যাচ        সেরা        ইকোনমি

৬৬০        রশিদ খান         ৪৮৭        ৬\১৭       ৬.৫৯

৬৩১        ডোয়াইন ব্র্যাভো    ৫৮২        ৫\২৩      ৮.২৬

৫৯০        সুনীল নারিন       ৫৫৭        ৫\১৯       ৬.১৭

৫৫৪        ইমরান তাহির      ৪৩৬        ৫\২১       ৬.৯৬

৫০২        সাকিব আল হাসান ৪৫৭        ৬\৬        ৬.৭৮

Related Articles