বিনোদনরাজ্যের খবর

Joy Banerjee: ফের নক্ষত্র পতন, জনপ্রিয় বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত

বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

Truth of Bengal: অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শেষ কয়েকদিনে পরিস্থিতির আরও অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি (Joy Banerjee)।

আরও পড়ুনঃ Shakib Al Hasan: প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ৫০০ উইকেটের মালিক সাকিব

জয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক হিসেবে একসময় দাপটের সঙ্গে কাজ করেছেন। ‘হীরক জয়ন্তী’র হিরু চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অমলিন। তবে দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকার পর তিনি রাজনৈতিক ময়দানে নামেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন জয়। সেবার তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এরপর ২০১৯ সালে তিনি উলুবেড়িয়া থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়ান এবং তৃণমূল সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন (Joy Banerjee)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

২০২১ সালের নভেম্বরে জয় বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। যদিও রাজনীতির সঙ্গে তাঁর যোগ তখনও পুরোপুরি শেষ হয়নি, কারণ তিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জীবনেও নিজের ছাপ রেখে গিয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ অসুস্থতার পর তাঁর প্রয়াণে শোক নেমে এসেছে টলিউড থেকে রাজনৈতিক অঙ্গন, দু’ জগতেই (Joy Banerjee)।

Related Articles