Bangladesh Election: ভোটকেন্দ্র দখল করলে বাতিল হবে পুরো ভোট, কড়া হুঁশিয়ারি সিইসি’র
শনিবার সকাল ১০ টায় রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়।
Truth of Bengal: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২ সপ্তাহের মধ্যে প্রকাশ হবে। শনিবার সকাল ১০ টায় রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকেই প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা ভোট কেন্দ্র দখলের কথা ভাবছেন সেরকম কিছু হবে না (Bangladesh Election)।
আরও পড়ুনঃ Farakka: পুলিশের ওপর চড়াও উপ-প্রধান, রং না দেখে গ্রেফতার অভিযুক্ত
ভোটকেন্দ্র দখল করে জেতার সুযোগ দেওয়া হবে না। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হবে। এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হয়েছে। ভোট আসতে আসতে আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের আগে অভিযান চলবে। সেই অভিযান থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। অস্ত্র নিয়ে ভোটে জেতা যাবে না। তিনি বলেন, পিআর পদ্ধতিতে সংবিধানে নেই। পিআর নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে। সরকারের কোনো চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না।’ প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভাষণের শুরুতে ইউনূস জানান, আগামী বছরের শুরুতে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। এক বছর পূর্তির দিনই বলেন, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে সে ব্যাপারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।






