রাজ্যের খবর

Farakka: পুলিশের ওপর চড়াও উপ-প্রধান, রং না দেখে গ্রেফতার অভিযুক্ত

পুলিশসূত্রে খবর, পাট বোঝাই একটি গাড়ি নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক ধরে মালদহের দিকে যাচ্ছিল।

Truth of Bengal: বাংলায় আইনের শাসন বজায় রাখতে পুলিশ যে নিরপেক্ষতার ধারা বজায় রাখছে তার আবার প্রমাণ মিলল। ফরাক্কায় এএসআই-এর ওপর হামলায় ঘটনায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের উপ-প্রধান তারিকুল সেখ আইন হাতে তুলে নেন বলে অভিযোগ।কেন এভাবে বেপরোয়া আচরণ করেন উপ-প্রধান। পুলিশসূত্রে খবর, পাট বোঝাই একটি গাড়ি নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক ধরে মালদহের দিকে যাচ্ছিল। সে সময় কর্তব্যরত পুলিশের এএসআই তাপস ঘোষ গাড়িটি আটকান।(Farakka)

[আরও পড়ুনঃ Traffic Diversion: কাল ১৭ ঘন্টা টানা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, ঘুরপথে চলবে গাড়ি]

চালককে বলেন এই ভ্যান ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার অনুমতি নেই। নিয়ে যেতে গেলে মুছলেখা দিতে হবে। এই ঘটনার পর চালক বিষয়টি জানিয়ে গাড়ির  মালিককে ফোন করে বিষয়টি জানান বেওয়া -১ নম্বর পঞ্চায়েতের উপ-প্রধান তারিকুল সেখ।(Farakka)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

শুক্রবার রাতে সাব-ইন্সপেক্টর তাপস ঘোষ লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই  বেওয়া-১ এর উপ-প্রধান তারিকুল সেখকে পুলিশ গ্রেফতার করে দ্রুত। কেন এই ধরণের আচরণ করলেন প্রধান।যেখানে দলের শীর্য নেতৃত্ব কড়া নির্দেশ দিয়েছে,আইনের শাসন মেনে চলতে হবে দলের নেতাও জনপ্রতিনিধিদের। সেখানে এই ব্যতিক্রমী ও বেপরোয়া আচরণ কেন ? পুলিসের ওপর চড়াও হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপ-প্রধান তারিকুল সেখ।পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।(Farakka)

Related Articles