Prime Minister: ‘শ্যামাপ্রসাদের বাংলা’ গড়ার ডাক প্রধানমন্ত্রীর, তৃণমূলের পাল্টা চ্যালেঞ্জ
উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ-গুজরাটে জবকার্ড দুর্নীতি হলেও নীরব কেন্দ্রীয় সরকার।
Truth of Bengal: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে।যারজন্য প্রধানমন্ত্রী সহ দিল্লির নেতাদের বাংলায় আসার প্রবণতা বেড়েছে। বিজেপি ধর্মীয় মেরুকরণের পথে হেঁটে বাংলায় নিজেদের ভোটব্যাঙ্ককে একত্র করতে চায় এই অভিযোগের মাঝে প্রধানমন্ত্রীর মুখে ফের মেরুকরণের বার্তা শোনা গেছে। রাজ্যে এসে সোনার বাংলা নয়, শ্যামাপ্রসাদের বাংলা তৈরির কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজনৈতিক মঞ্চ থেকে নরেন্দ্র মোদি দাবি করেন,কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দিলেও রাজ্যে তা ব্যয় হয় না। তৃণমূলের দাবি,রাজ্য সরকার ১লক্ষ ৭৫হাজার কোটি টাকা পায়,তার একটাকাও দেয়নি কেন্দ্র। উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ-গুজরাটে জবকার্ড দুর্নীতি হলেও নীরব কেন্দ্রীয় সরকার।(Prime Minister)
[আরও পড়ুনঃ কসবা ধর্ষণ কাণ্ড: ৫৮ দিন পর আলিপুর আদালতে চার্জশিট পেশ]
সেখানে দেদার অর্থ প্রদান করা হলেও বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।দিল্লিতে ধরনা দিলেও কেন্দ্র একশ দিনের টাকা দেয়নি,দেয়নি আবাস,জলজীবন মিশন সহ নানা প্রকল্পের টাকা।এরপরেও কীকরে প্রধানমন্ত্রী প্রকাশ্য মঞ্চে একথা বলছেন,তাই নিয়ে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের।প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেকের তোপ, কোনটা সত্যি আর কোনওটা সত্যি নয়,তা শ্বেতপত্র প্রকাশ করলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে।(Prime Minister)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
একইসঙ্গে প্রধানমন্ত্রী স্বচ্ছতার কথা তুলে ধরে জানিয়েছেন, ‘কোনও মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি জেল যায়, তাঁদের জন্য কোনও আইন নেই। ‘এই ধরনের লোক যাঁরা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তাদের ক্ষমতায় থাকা উচিত নয়। এই বিষয়ে তৃণমূলের স্পষ্ট কথা, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন প্রধানমন্ত্রী। শুভেন্দু অধিকারীর নারদকাণ্ডের ছবি তুলে ধরে ডবল ইঞ্জিনকে বিঁধেছেন তিনি। তৃণমূল যে অভিযোগ করেছে,তার উত্তর দিতে পারেনি বিজেপি। শশী পাঁজা,কুণাল ঘোষের কটাক্ষ, প্রধানমন্ত্রীর পাশে যিনি বসে রয়েছেন,তিনি দুর্নীতিতে নিমজ্জিত। (Prime Minister)






