কলকাতা

কসবা ধর্ষণ কাণ্ড: ৫৮ দিন পর আলিপুর আদালতে চার্জশিট পেশ

চার্জশিটে নাম রয়েছে চার অভিযুক্তের নাম রয়েছে।

Truth Of Bengal: কসবা গণধর্ষণ কাণ্ডের ৫৮ দিন। শনিবার আলিপুর আদালতে ৬৫০ পৃষ্ঠার চার্জশিট জমা করল পশ্চিমবঙ্গ পুলিশ। চার্জশিটে নাম রয়েছে চার অভিযুক্তের নাম রয়েছে (Kasba Rape Case)। তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা মনোজিৎ মিশ্র সহ পিনাকি বন্দ্যোপাধ্যায়, জেব আহমেদ ও প্রতিম মুখ্যোপাধ্যায়ের নাম রয়েছে পেশ করা চার্জশিটে।

[আরও পড়ুন: Farakka: পুলিশের ওপর চড়াও উপ-প্রধান, রং না দেখে গ্রেফতার অভিযুক্ত]

চার্জশিটে একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। যুবতীকে গণধর্ষণ (Kasba Rape Case) করার পাশাপাশি তাঁকে অপহরণ, আটকে রাখা, প্রাণ নাশের হুমকি, মোবাইলে নৃশংস-নিন্দনীয় ঘটনার ভিডিয়ো করা সহ বহু অভিযোগের উল্লেখ রয়েছে। তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসের শেষের দিকে কসবা ল কলেজের অন্দরে এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ (Kasba Rape Case)। এই গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ায় কলকাতা সহ বাংলায়। এবার অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল পুলিশ।

Related Articles