Democracy Threat: “সরকার ফেলার এবং গণতন্ত্র নষ্টের চেষ্টা” সংবিধান সংশোধনী বিল নিয়ে অভিযোগ অভিষেকের
Abhishek Banerjee accuses the Centre of using a new constitution amendment bill to amass power and undermine democratic and federal values.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার লোকসভায় পেশ হওয়ার কথা সংবিধান সংশোধনী বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা এই বিলটি পেশ হওয়ার কথা(Democracy Threat)। তবে তার আগেই এর বিরুদ্ধে আওয়াজ তুললো ঘাসফুল শিবির। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সুর চড়ালেন এবং দাবি করলেন যে এই বিলের মাধ্যমে কেন্দ্রের তরফ থেকে চেষ্টা চলছে সরকার ফেলার এবং গণতন্ত্র নষ্ট করার।
[আরও পড়ুনঃ Shreyas Iyer: গম্ভীর-আগরকারের ‘অপছন্দ’ তাই এশিয়া কাপে দলে নেই শ্রেয়স, তোপ অভিষেকের]
The Union Government, despite having the support of the Opposition parties and the entire nation, still lacks the courage to reclaim PoJK. It beats its chest with hollow rhetoric, but when it comes to defending India’s sovereignty, protecting our borders and acting firmly against…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 20, 2025
নিজের এক্স হ্যান্ডেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলের বিরোধিতা করে লেখেন, “সাংবিধানিক দায়িত্ব পালন করার পরিবর্তে, কেন্দ্র সরকার আগ্রহী কোনও জবাবদিহিতা ছাড়া ক্ষমতা, সম্পদ এবং নিয়ন্ত্রণ সংগ্রহ করতে(Democracy Threat)। আমরা এই সাংবিধানিক সংশোধনী বিলের তীব্র নিন্দা জানাই। এসআইআরের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে অপব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে ব্যর্থ হয়েছে। এখন ইডিকে কাজে লাগাচ্ছে আইন আনতে বিরোধী দলের নেতাদের টার্গেট করতে, গণতন্ত্রকে গুঁড়িয়ে দিতে এবং রাজ্য সরকারগুলিকে ফেলতে।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
ডায়মন্ড হারবার সাংসদ আরো বলেন, “এই সরকার প্রমাণ করেছে যে এরা সাধারণ মানুষের, কৃষকদের, দরিদ্রদের, বলতে গেলে ভারত বিরোধী(Democracy Threat)। বিজেপিকে একটা ভোট দেওয়া ভারতবর্ষের আত্মা বিক্রি করার চেয়ে কোন অংশে কিছু কম নয়। ওরা আমাদের দেশের সংবিধান বিক্রি করছে এবং যাতে অযোগ্য উগ্র স্বৈরাচারীরা দেশটাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে চালাতে পারে, তা করতে দিচ্ছে। যেই দেশ গান্ধী ও আম্বেদকারের আদর্শের উপর তৈরি, সেখানে আমরা আত্মা সমর্পণ করব না স্বৈরশাসক এবং ক্ষমতালোভী শাসকদের কাছে।”






