Afganistan: আফগানিস্তানে বাস দুর্ঘটনায় মৃত ৭৬, আগুনে পুড়ে মৃত্যু শিশু-সহ বহু যাত্রীর
মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস ট্রাক ও মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
Truth of Bengal: আফগানিস্তানের (Afganistan) পশ্চিম হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আর তাতেই প্রাণ হারালেন অন্তত ৭৬ জন। মৃতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস ট্রাক ও মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। মুহূর্তে দাউদাউ আগুনে ঝলসে যান বাসের অধিকাংশ যাত্রী। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় ৬৭ জন যাত্রীর। ৩ জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ট্রাকে থাকা দু’জন এবং দুই মোটরবাইক আরোহীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুনঃ Democracy Threat: “সরকার ফেলার এবং গণতন্ত্র নষ্টের চেষ্টা” সংবিধান সংশোধনী বিল নিয়ে অভিযোগ অভিষেকের]
এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ইরান থেকে বিতাড়িত আফগানদের নিয়ে ইসলাম কালা সীমান্ত থেকে বাসটি কাবুলের উদ্দেশে রওনা দিয়েছিল। হেরাত পৌঁছনোর পর অতিরিক্ত গতিতে বাস নিয়ন্ত্রণ হারায় চালক। প্রথমে বাসটি একটি মোটরবাইককে ধাক্কা মারে, এরপর সজোরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তখনই বাসে ভয়াবহ আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশের দাবি, ‘চালকের অসাবধানতা’ এবং অতিরিক্ত গতি।(Afganistan)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
হেরাত প্রশাসনের মুখপাত্র মহম্মদ ইউসুফ জাইদি জানিয়েছেন, বাসে থাকা যাত্রীরা সকলেই ইরান থেকে ফেরত পাঠানো পরিযায়ী। তাঁরা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিলেন। ইসলাম কালা থেকে তাঁরা বাসে উঠেছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সম্প্রতি ঘোষণা করেছেন, আগামী মাসের মধ্যেই প্রায় আট লক্ষ আফগান পরিযায়ীকে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যেই শতাধিক আফগানকে সীমান্ত পেরিয়ে ফেরত পাঠানো হয়েছে। বলা বাহুল্য, আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বেহাল সড়ক অবকাঠামোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গত বছর ডিসেম্বরেও দুটি ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল অন্তত ৫২ জনের।(Afganistan)






