খেলা

Shreyas Iyer: গম্ভীর-আগরকারের ‘অপছন্দ’ তাই এশিয়া কাপে দলে নেই শ্রেয়স, তোপ অভিষেকের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়সের মোট রান ছিল ২৪৩। এবং এবারের আইপিএল-এ ১৭টি ম্যাচে ষষ্ঠ সর্বোচ্চ স্কোরারও ছিলেন আইয়ার।

Truth of Bengal: আসন্ন এশিয়া কাপের জন্য গত মঙ্গলবার ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই দল থেকে আশ্চর্যজনকভাবে বাদ পড়েছেন গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য তথা পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়সের মোট রান ছিল ২৪৩। এবং এবারের আইপিএল-এ ১৭টি ম্যাচে ষষ্ঠ সর্বোচ্চ স্কোরারও ছিলেন আইয়ার। তবুও এবারের এশিয়া কাপে দলে সুযোগ না পেয়ে ব্রাত্যই থাকতে হল তাঁকে। এমনকি পাঁচজনের অতিরিক্ত তালিকাতেও শ্রেয়সকে দলে রাখার প্রয়োজন মনে করেননি গম্ভীর-আগরকররা। যা দেখে খুবই হতাশ হয়েছেন অনেকে। এবার শ্রেয়সের আসন্ন এশিয়া কাপে দলে সুযোগ না পেয়ে তিনি নিজে খুবই হতাশ হয়েছেন তা জানাতে ভুললেন না প্রাক্তন ভারতীয় দলের কোচ অভিষেক নায়ার (Shreyas Iyer)।

আরও পড়ুনঃ Delhi: দিল্লির ৫০ টির বেশি স্কুলে বোমাতঙ্ক, দেওয়া হল হুমকি ইমেল, আতঙ্কিত পড়ুয়ারা

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নায়ার প্রশ্ন তুলে বলেন, ‘এশিয়া কাপের জন্য যাঁদের অতিরিক্ত তালিকায় রাখা হয়েছে, সেই তালিকাতেও কি শ্রেয়সকে রাখা যেত না?’ এখানেই শেষ নয়, অভিষেক আরও বলেন, ‘আমি কিছুতেই বুঝতে পারছি না আসন্ন এশিয়া কাপের জন্য শ্রেয়সকে দলে না রাখাটা কতটা যুক্তিসঙ্গত মনে করছেন নির্বাচকরা সেটা তাঁরাই বলতে পারবেন। তবে শ্রেয়সকে এশিয়া কাপ থেকে দলে না নেওয়ায় একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে সেটা হল, শ্রেয়সকে হয়তো টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ঠিক মনে করছেন না। পাশাপাশি এটাও হতে পারে, শ্রেয়স নির্বাচকদের কাছে এই মুহূর্তে অতটা পছন্দের নয় (Shreyas Iyer)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, শ্রেয়স আইয়ারের দল থেকে বাদ পড়া প্রসঙ্গে দল নির্বাচক কমিটির অন্যতম প্রধান অজিত আগরকর বলেন, ‘শ্রেয়সকে জাতীয় দলে তাঁর সুযোগের জন্য আরও অপেক্ষা করতে হবে। কেননা ওকে দলে না নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনও দোষ নেই। আমরা শুধু ১৫ জন্য সদস্যকে বেছে নিতে পারি, এর বেশি কিছু নয় (Shreyas Iyer)।’

Related Articles