Oily Skin: তৈলাক্ত ত্বক, সকালে ঘুম থেকে উঠেই মুখ হয় তেলতেলে, কীভাবে নেবেন ত্বকের যত্ন
তৈলাক্ত ত্বকে সকালে ঘুম থেকে উঠেই মুখ দেখা যায় তেলতেলে ভাব
Truth of Bengal: তৈলাক্ত ত্বকে ব্রণ, ফুসকুড়ি, পিগমেন্টেশন, ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। ত্বক কেমন থাকবে তার জন্য নির্দিষ্ট স্কিনকেয়ার রুটিন মেনে চলা জরুরি। তৈলাক্ত ত্বকে সকালে ঘুম থেকে উঠেই মুখ দেখা যায় তেলতেলে ভাব (Oily Skin)।
কীভাবে মুখ থেকে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করবেন?
১) তেলমুক্ত জেন্টেল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখেই মুখ থেকে তেল, ময়লা, ঘাম দূর হয়। স্যালিসাইলিক অ্যাসিড বা টি ট্রি অয়েলযুক্ত ক্লিনজার ব্যবহার করবেন
২) ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে টোনার ব্যবহার করবেন। ছিদ্র টানটান থাকবে। অ্যালকোহলমুক্ত টোনার ব্যবহার করবেন। মুখে তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে থাকে (Oily Skin)।
আরও পড়ুন: ২৪ আগস্ট সিইই- এএমপিএআই মাস্টার্স পরীক্ষা ১০ কেন্দ্রে
৩) হালকা জেল ভিত্তিক বা ওয়াটার বেসড সেরাম লাগাবেন। সেরামে যেন নায়াসিনামাইড, হায়লুরোনিক অ্যাসিড বা দস্তা থাকে। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। ব্রণ, ফুসকুড়ির সমস্যা দূর হয়। লালচে ভাব দূর হয়। তেলতেলে সেরাম ব্যবহার করবেন না।
৪) ত্বকের ময়েশ্চারাইজের জন্য তেলমুক্ত জেল লাগিয়ে রাখুন। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে। অ্যালোভেরা জেল বা গ্রিন টিযুক্ত জেল বেসড ময়েশ্চারাইজার লাগান।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
৫) সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করতে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। সানস্ক্রিন ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকায় (Oily Skin)।
৬) বারবার মুখ জল দিয়ে পরিষ্কার করলে ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব দূর হয়ে যায়। ত্বক বেশি পরিমাণে তেল নিঃসরণ করে। যা তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে বড়ো সমস্যা। তাই দিনে ও রাতে মুখ পরিষ্কার করবেন।






