২৪ আগস্ট সিইই- এএমপিএআই মাস্টার্স পরীক্ষা ১০ কেন্দ্রে
বাকি আসনগুলি যোগ্যতার সাপেক্ষে ভারত এর যেকোনো ধর্ম, বর্ণ বা বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
রাহুল চট্টোপাধ্যায়: অ্যাসোসিয়েশন অফ মাইনরিটি প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউটস (AMPai Masters) জানিয়েছে,সি ই ই- এএমপিএ আই মাস্টার্স ২০২৫ -পশ্চিমবঙ্গ পরীক্ষা ২৪ আগস্ট, রবিবার সকাল দশটায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, অসম এর গুয়াহাটি, মেঘালয় এর শিলং, ত্রিপুরার আগরতলা, সিকিম, নাগাল্যান্ড সহ সারা ভারতে মোট ১০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সি ই ই -এ এম পি এ আই মাস্টারস্ ২০২৫ এর আহ্বায়ক ও সদস্য তথা জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার এই সম্পর্কে জানান, সি ই ই -এ এম পি এ আই মাস্টার্স ২০২৫ হল ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে একটি রাজ্য-স্বীকৃত পরীক্ষা যা পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের আওতাধীন।
এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের পাঁচটি এ এম পি এ আই -অনুমোদিত ও এআইসিটিই স্বীকৃত অটোনোমাস কলেজ- জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড স্পোর্টস কমপ্লেক্স, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি তে এম টেক, এমবিএ, এম ফার্ম ,এমসিএ তে স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যাবে।
আবেদনকারীদের ভারতীয় নাগরিক ও সংশ্লিষ্ট কোর্সগুলিতে স্নাতক উত্তীর্ণ হতে হবে। শিখ সংখ্যালঘু প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হলেও বাকি ফাঁকা আসনগুলি যোগ্যতার সাপেক্ষে ভারত এর যেকোনো ধর্ম, বর্ণ বা বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে (AMPai Masters)।
সি ই ই -এএমপিএআই মাস্টারস্ পরীক্ষা উচ্চশিক্ষার প্রবেশদ্বার এর সঙ্গে অন্তর্ভুক্তিমূলক একাডেমিক ক্ষমতায়নের দিকে একটি পদক্ষেপ। আমাদের লক্ষ্য হল সংখ্যালঘু সম্প্রদায় ও তার বাইরের মেধাবী শিক্ষার্থীরা যাতে উচ্চমানসম্পন্ন কারিগরি শিক্ষার সমান সুযোগ পায় তা নিশ্চিত করা। তিনি আরো জানিয়েছেন এই পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়, গুণমানের সঙ্গে কোন আপোষ করা হয় না। ভারতের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর নিয়োজিত পর্যবেক্ষকরা উপস্থিত থাকেন। পরীক্ষার পরে তারা একটি রিপোর্ট দেন। পরীক্ষার প্রস্তুতি, প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষা শেষ হওয়া এবং তার মূল্যায়ন সংশ্লিষ্ট কমিটির তত্ত্বাবধানে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়।
পরীক্ষায় সফল হয়ে যারা ওই পাঁচটি কলেজে ভর্তির সুযোগ পাবেন তাদের স্টাইপেন্ড,স্কলারশিপ ইত্যাদি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের পড়ুয়ারা পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর সুবিধা পেতে পারবেন। পরীক্ষা হওয়ার ১৫-২০ দিনের মধ্যেই ফল প্রকাশিত হবে (AMPai Masters)।
২০ আগস্ট পর্যন্ত ২০০ টাকা প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে এই পরীক্ষায় বসার জন্য। এই সম্পর্কে বিস্তারিত তথ্য www.ampai.in অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আরো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে 9073370470 নম্বরে।






