Chris Woakes: “আমি সাহস দেখিয়েছি” গিলের প্রশংসার কথা জানালেন ওক্স
জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি তুলে ধরেন।
Truth of Bengal: ওভাল টেস্টে দলকে বাঁচাতে ভাঙ্গা হাত নিয়েই ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওক্স। তবে একটাও বল খেলতে হয়নি তাঁকে। টিম ইন্ডিয়ার পেস আক্রমণের ঝাঁজ পুরো সামলান গাস অ্যাটকিন্সন। যদিও শেষ পর্যন্ত ম্যাচ ভারত জেতে ৬ রানে। কিন্তু সাহস দেখিয়ে ওক্সের ব্যাট করতে নামা প্রশংসা কুঁড়িয়েছে সকলের। ক্রিকেটপ্রেমীরা এর জন্য কুর্নিশ জানিয়েছেন তাঁকে।(Chris Woakes)
[আরও পড়ুনঃ Instagram Update: ইনস্টাগ্রামে লাইভ করতে চাইছেন? নতুন নিয়ম জেনে নিন]
এবার এই বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন ক্রিস। জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি তুলে ধরেন। ক্রিস টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের তরফ থেকে শুভেচ্ছাবার্তা পাওয়ার কথা তুলে ধরেন। এর সঙ্গে, তারকা ইংরেজ পেসার আরো জানান কী কথা হয়েছিল তাঁর ও ভারতের নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিলের মধ্যে।(Chris Woakes)
ক্রিস ওক্স বলেন, “শুভমান আমাকে বলে যে আমি অসাধারণ সাহসের কাজ করেছি। তার পরিবর্তে আমি ওকে বলি যে অবিশ্বাস্য গিয়েছে তোমার কাছে সিরিজটা। ভালো খেলেছো এবং তোমার দলেরও এই কৃতিত্ব প্রাপ্য। আসল ব্যাপারটা হচ্ছে দুই দলের ক্রিকেটাররাই এই সিরিজে নিজেদের সেরাটা দিয়েছে। তাই এই প্রশংসা সকলেরই প্রাপ্য। ভারত ও ইংল্যান্ড, দুজনেই জিততে চেয়েছে।”(Chris Woakes)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, ওভাল টেস্ট ৬ রানে জিতে সিরিজ ড্র করে ভারত ২-২ ফলাফলে। প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস শেষ হয় ২২৪ রানে। তবে বেশি লিড নিতে সফল হয়নি ইংল্যান্ড। ২৪৭ রানে অলআউট হয়ে যায় তারা। লিড পেয়েছিল মাত্র ২৩ রানের। এরপর ভারত ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়ে এবং অলআউট হয় ৩৯৬ রানে। ৩৭৪ রান তারা করতে নেমে ইংল্যান্ড অল্পের জন্য জয় থেকে বঞ্চিত হয়। পেসারদের দাপটে ৩৬৭ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। ম্যাচের সেরা হন মহাম্মদ সিরাজ এবং সিরিজের সেরা হন হ্যারি ব্রুক ও শুভমান গিল।






