Mamata Banerjee: আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা! ঝাড়গ্রাম থেকে কী বললেন মুখ্যমন্ত্রী?
তিনি আরও বলেন, কেউ বাকি থাকবেন না, বাংলায় অন্তত দেড় কোটি মানুষ এমন আছে যাদের বাড়ি লাগবে।
Truth Of Bengal: দুদিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ঝাড়গ্রাম থেকে ভাষা আন্দোলনে পদযাত্রা করেছেন তৃণমূল সুপ্রিমো। পরে বক্তব্য রাখার সময় তিনি বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, NRC ও SIR-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গর্জে উঠেছেন। আবাস যোজনার টাকাও দেওয়া হয়নি রাজ্যকে, কেন্দ্রকে তা নিয়েও তোপ দেগেছেন মমতা। এবার বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা! ঝাড়গ্রাম থেকে কী বললেন মুখ্যমন্ত্রী? pic.twitter.com/p6TifImnVd
— TOB DIGITAL (@DigitalTob) August 7, 2025
তিনি বলেন, “এই পর্যন্ত ৭৫ লক্ষ মানুষকে গ্রামীন আবাস যোজনায় বাড়ি দেওয়ার কাজ চলছে। এর আগে একবার ৪৭ লক্ষ, পরে ১২ লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে। এবার ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ মানুষের নামের তালিকা প্রকাশ হবে। তালিকায় থাকা মানুষেরা আগামী ডিসেম্বরেই অর্ধেক টাকা পেয়ে যাবেন। আর বাকি টাকা পাবেন মে মাসে।”
[আরও পড়ুন: Inter Miami: লিগস কাপে জয় মেসিহীন ইন্টার মিয়ামির, ম্যাচ জিতে শেষ আটে মাসচেরানোর দল]
বৃহস্পতিবার সাধারণ মানুষকে সতর্ক করে তিনি (Mamata Banerjee) আরও বলেন, “কেউ বাকি থাকবেন না, বাংলায় অন্তত দেড় কোটি মানুষ এমন আছে যাদের বাড়ি লাগবে। কেউ যদি বলে, আমাদের এখানে ফর্ম ফিলাপ করুন আমরা দিয়ে দেবো, না জেনে ফর্ম ফিলাপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে নেবে। নিয়ে এনআরসি নোটিশ দিয়ে দেবে।”






