ফিচার

Instagram Update: ইনস্টাগ্রামে লাইভ করতে চাইছেন? নতুন নিয়ম জেনে নিন

নয়া নিয়ম অনুযায়ী, কোনো ইনস্টাগ্রাম ব্যবহারী লাইভ স্ট্রিমিং করতে হলে কমপক্ষে এক হাজার ফলোয়ার লাগবে।

Truth of Bengal: লাইভ স্ট্রিমিং ফিচারে বদল আনল সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম। এবার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, কোনো ইনস্টাগ্রাম ব্যবহারী লাইভ স্ট্রিমিং করতে হলে কমপক্ষে এক হাজার ফলোয়ার লাগবে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ভারতে তাদের নতুন ডিরেক্ট মেসেজ ও ব্লক ফিচারও চালু করেছে। যে সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীর হাজারের কম ফলোয়ার রয়েছে তাঁরা ভিডিও কলিং ফিচার ব্যবহার করে অন্যদের সঙ্গে সহজে সংযুক্ত হতে পারবেন (Instagram Update)।

আরও পড়ুনঃ CRPF: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল CRPF-এর বাস, নিহত ২ জওয়ান

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফে লাইভ স্ট্রিমিং নিয়ে নয়া নিয়মকানুনের বিষয় খোলসা করে না জানানো হলেও ওয়াকিবহাল মহলের মতে লাইভ স্ট্রিমিংয়ে অশ্লীল কনটেন্ট বা পর্নোগ্রাফি কনটেন্ট আটকাতে এমন ব্যবস্থা করা হয়েছে।
ইনস্টাগ্রামে নাবালকদের জন্য ডিরেক্ট মেসেজের জন্য নতুন ফিচার চালু করা হয়েছে। ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে হলে ৫০ জন ফলোয়ার লাগে (Instagram Update)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles