Elephant Attack: ফের দলছুট হাতির হামলায় শালবনিতে মৃত্যু! গ্রামে বাড়ছে আতঙ্ক
A lone wild elephant killed 65‑year‑old Haren Ray near Malida village, West Medinipur; forest department paid ₹5 lakh compensation and offered a job to a family member under state rules.
Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- শীতকাল হোক বা গ্রীষ্মকাল কিম্বা বর্ষা সবসময়ই হাতি আনাগোনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল শালবনি এলাকায়। আর হাতির আক্রমণের শিকার হন সাধারণ মানুষ(Elephant Attack)। বারবার বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েও বনদপ্তরের কাছ থেকে মেলেনি সূরাহ। ফের হাতির হানা মৃত্যু পশ্চিম মেদিনীপুরে। দলছুট হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার মলিদা গ্রামের ঘটনা। হাতির আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হওয়ায় ক্ষতিপূরণের টাকা তুলে দেন বনবিভাগের আধিকারিকরা।
[আরও পড়ুনঃ OTT Ban: অশ্লীল কনটেন্টের অভিযোগে বন্ধ উল্লু-সহ ২৫টি অ্যাপ, কড়া বার্তা কেন্দ্রের]
বন দপ্তর সূত্রে খবর, মলিদা গ্রামে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল একটি দলছুট হাতি। প্রায় রাত ১টা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন হরেন রায় (৬৫)। তখনই হাতিটি তাঁকে আক্রমণ করে(Elephant Attack)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বন দপ্তরের আধিকারিকরা গিয়েছিলেন হরেন রায়ের বাড়িতে। তাঁর স্ত্রী ললিতা রায়ের হাতে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হয়েছে মেদিনীপুর বনবিভাগের অধীন পিড়াকাটা রেঞ্জের তরফে(Elephant Attack)। পিড়াকাটার রেঞ্জ অফিসার শুভজিৎ রায় জানিয়েছেন, রাজ্য সরকারের নিয়ম মেনে মৃতের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়া হবে। হরেন রায়ের পাঁচটি ছেলে। কে চাকরি পাবেন তা পরিবারের সদস্যরাই ঠিক করবেন।






