রাজ্যের খবর

বড়দিনের সকালে ডুয়ার্সে শোকের ছায়া, কুয়াশার মধ্যে হাতির হানায় প্রাণ গেল ১ ব্যক্তির

জানা গেছে, এদিন সকাল সাতটায় বাড়ির সামনে আচমকা হাতির আগমণ ঘটে। হাতির একদম সামনেই ছিলেন পবিত্র রায়।

Truth Of Bengal: ঘন কুয়াশায় ঢাকা বড়দিনের সাত সকালে ডুয়ার্সে হাতির হানা। হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর সংলগ্ন ব্যাংকান্দি এলাকার ঘটনা। মৃতের নাম পবিত্র রায় (৫২)।

জানা গেছে, এদিন সকাল সাতটায় বাড়ির সামনে আচমকা হাতির আগমণ ঘটে। হাতির একদম সামনেই ছিলেন পবিত্র রায়। হাতিটি তাকে শুঁড়ে তুলে নিয়ে আছড়ে ফেলে পা দিয়ে চাপা দেয়। পরিবারের সদস্যদের চোখের সামনেই মৃত্যু ঘটে পবিত্র রায়ের। কুয়াশাচ্ছন্ন সকালে বাড়ির সামনে বুনো আগন্তুকের আগমন টের না পাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে জটেশ্বর ফারের পুলিশ এবং বন কর্মীরা। পার্শ্ববর্তী দলগাঁও জঙ্গল থেকেই হাতিটি এসেছে বলে অনুমান। উল্লেখ্য এই এলাকায় মাঝেমধ্যেই হাতি ঢুকে পড়ে।

পাশাপাশি গতকাল গভীর রাতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং ১ ও গাদং ২ গ্ৰাম পঞ্চায়েত এলাকায় একটি দলছুট হাতে ঢুকে পড়ে হাতির হানায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। তবে হাতিটি এখনো জঙ্গলে ফিরেছে কিনা তা জানা যায়নি।

Related Articles