Gopalganj Violence: ‘লড়াই চলবে’ হুশিয়ারী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
গুলিও চলে বেশ কয়েক রাউন্ড। গোপালগঞ্জের ঘটনায় ইতিমধ্যে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Truth of Bengal: বুধবার এনসিপি গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আয়োজন করেছিল। পদযাত্রাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় এলাকায়। দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি হয় গোপালগঞ্জে। এমনকি হামলা, ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। গুলিও চলে বেশ কয়েক রাউন্ড। গোপালগঞ্জের ঘটনায় ইতিমধ্যে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন অনেকেই। জারি হয়েছে কারফিউ। অধিকাংশ দোকানপাট বন্ধ। গোপালগঞ্জ-কোটালিপাড়া, গোপালগঞ্জ-টেকেরহাট, গোপালগঞ্জ-ব্যাশপুর রুটে বন্ধ বাস চলাচল (Gopalganj Violence)।
আরও পড়ুন: Akshay Kumar: স্টান্টম্যানদের জন্যে বড় পদক্ষেপ অক্ষয় কুমারের, কি করলেন বলিউড খিলাড়ি?
স্থগিত এইচএসসি পরীক্ষা। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এনসিপি-র অভিযোগ, হাসিনার আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যেরা অশান্তি করেছেন। বাংলাদেশে অশান্তির আবহে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিয়ো বার্তায় পথে নামার কথা বলেন। তিনি বলেন, ‘‘যা আছে, তা নিয়েই এখন পথে নেমে পড়ুন। ঘরে বসে থাকার সময় আর নেই।’’ প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সব মানুষের কাছে আহ্বান জানান তিনি। গোপালগঞ্জের ঘটনার পর তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার (Gopalganj Violence)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
শুক্রবার হামলা নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নেওয়া দরকার। আওয়ামী লিগ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে’। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ বিস্ফোরক মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান। পাশাপাশি মুন্সীগঞ্জবাসীকে পাশে চান এনসিপির আহ্বায়ক। হুশিয়ারীর সুরে বলেন, ‘গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।’ পাশাপাশি, আশ্বাস দেন, মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার। জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। হাসিনার সর্বোচ্চ শাস্তি চাই (Gopalganj Violence)।






