বিনোদন

Akshay Kumar: স্টান্টম্যানদের জন্যে বড় পদক্ষেপ অক্ষয় কুমারের, কি করলেন বলিউড খিলাড়ি?

হিন্দি সিনেদুনিয়ার সাড়ে ছ’শো থেকে সাতশো স্টান্টম্যান ও স্টান্টওম্যানের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অক্ষয় কুমার।

Truth of Bengal: অক্ষয় কুমার। বরাবরই তিনি দানধ্যানে বিশ্বাসী। একাধিক ফাউন্ডেশন থেকে শুরু করে সংস্থাকে সহায়তা করেন বলিউডের খিলাড়ি। এবার আরও এবার তাঁর উদারতার প্রমাণ মিলল। এবার বলিউডের সাতশো স্টান্টম্যানের জন্যে বড় পদক্ষেপ করলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।

আরও পড়ুন: Auditor Recruitment: সরকারি প্রকল্পে মহিলা চাকরিপ্রার্থীদের কাজের সুযোগ, জানুন বিস্তারিত

বলিউড মাধ্যম সূত্রে খবর, হিন্দি সিনেদুনিয়ার সাড়ে ছ’শো থেকে সাতশো স্টান্টম্যান ও স্টান্টওম্যানের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অক্ষয় কুমার। বলিপাড়ার প্রত্যেক স্টান্টম্যানের জন্যই জীবনবিমা করে দিয়েছেন খিলাড়ি। সম্প্রতি স্টান্টম্যান বিক্রম দাহিয়া অক্ষয় কুমারের এই উদ্যোগের কথা জানা। বিক্রম নিজে ‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’-এর মতো ছবিতে কাজ করেছেন স্টান্টম্যান হিসেবে। তিনি জানান, “অক্ষয় স্যরকে ধন্যবাদ। প্রায় ৬৫০-৭০০ স্টান্টম্যান্ট এবং লড়াইয়ের দৃশ্যে যাঁদের ব্যবহার করা হয়, তাঁরা এখন অনেকটাই সুরক্ষিত (Akshay Kumar)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

প্রত্যেকের জন্যই স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনা জনিত বিমা করা হয়েছে। কোনও স্টান্টম্যান যদি আহত হন ছবির সেটে অথবা সেটের বাইরে, তা হলে তাঁরা পাঁচ থেকে সাড়ে পাঁচলক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন।” তবে কেন এই পদক্ষেপ অক্ষয় কুমারের জানেন কি? আসলে কিছুদিন আগে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির জনপ্রিয় স্টান্টম্যান এসএম রাজুর মৃত্যু হয় ছবির শুটিং করতে গিয়ে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই নিজের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দারুণ পদক্ষেপ করেছেন অক্ষয় কুমার। অভিনেতার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তাঁর অগুণিত ভক্তরা (Akshay Kumar)।

Related Articles