বিনোদন

Bollywood Politics: “কার্তিককেও সরানোর চেষ্টা হচ্ছে সুশান্তের মতো” বিস্ফোরক অমল মালিক

Singer Amal Mallik claims Kartik Aaryan is being targeted by Bollywood insiders just like Sushant Singh Rajput was

Truth Of Bengal: “কার্তিক আরিয়ানের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে” বলিউডের প্রভাবশালী তারকাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন জনপ্রিয় গায়ক অমল মালিক। তাঁর বক্তব্য, যেভাবে প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মত কার্তিক আরিয়ানেরও কেরিয়ার নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে তাঁদের তরফ থেকে(Bollywood Politics)। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে প্রভাবশালী প্রযোজক বা অভিনেতারা এমন কাজ করতে ওস্তাদ।

[আরও পড়ুন:  Guptipara: ২৮৬ বছরের পুরনো ঐতিহ্য গুপ্তিপাড়ায়, উল্টো রথের আগে “ভান্ডার লুঠ” উৎসব]

সালটা ২০২০। গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোকের ছায়া(Bollywood Politics)। না ফেরার দেশে চলে গেছিলেন জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুত। বলতে গেলে, গোটা বলিউডকে কাঁপিয়ে দিয়েছিল তাঁর মৃত্যু। কেউ দাবি করেছেন যে তাঁকে হত্যা করা হয়েছে, আবার অনেকের মতে মানসিক অবসাদ থেকেও আত্মহত্যার পথ বেছে নিতে পারেন তিনি। গোটা বলিউডই সেই সময়ে নড়েচড়ে বসেছিল। এই ঘটনার পরই বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করেন উঠতি নায়ক-নায়িকারা। অনেকেই দাবি করেছিলেন যে সদ্য আসাদের সঙ্গে অসভ্য আচরণ করা হয় ইন্ডাস্ট্রিতে। শুধু তাই নয়, বিখ্যাত প্রযোজক করণ জোহার থেকে শুরু করে অভিনেতা সালমান খান, আলিয়া ভাটদের মতো অনেকের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছিল। সুশান্তকে হেনস্তা করার অভিযোগ তোলা হয়েছিল তাঁদের বিরুদ্ধে। বলতে গেলে, বলিউডের আসল চেহারা কেমন, তা একপ্রকার প্রকাশ্যে এসে গেছিল।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এবার সেই সুরেই সুর মেলালেন বলিউডের জনপ্রিয় গায়ক অমল মালিক(Bollywood Politics)। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন এবং একাধিক অভিযোগ তোলেন। তিনি বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিটা কেমন, এখন তা সকলেরই জানা। সুশান্ত সিং রাজপুতকে তাঁর জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে। আত্মহত্যা হোক কি হত্যা, ও তো আর বেঁচে নেই। ওর অবসাদের জন্য দায়ী এই ইন্ডাস্ট্রি। যখন এই কথাগুলো জনসম্মুখে আসে, তখন সাধারণ মানুষের এই ইন্ডাস্ট্রি থেকে আস্থা উঠে গেছিল।” এরপরই কার্তিক আরিয়ানের প্রসঙ্গ টেনে আমল মালিক তোলেন বিস্ফোরক অভিযোগ। তিনি বলেন, “সুশান্তের মতো ভালো মানুষের সঙ্গে খারাপ করা হয়েছে। পুরো বলিউডের ঘুম উড়ে গেছিল ওর মৃত্যুর খবরে। আমি মনে করি এটাই ওদের প্রাপ্য। আজ একই ষড়যন্ত্রের শিকার হচ্ছে কার্তিক আরিয়ানও। কার্তিকও বহিরাগত এবং নিজের কাজ করে চলেছে। নিজের ক্ষমতা ব্যবহার করে বলিউডের অনেকেই ওকে সরানোর চেষ্টা করছে। প্রভাবশালী প্রযোজক হোক বা অভিনেতা, ওরা সব করতে পারে।” এমন মন্তব্যে প্রশ্ন উঠছে যে কাদের কথা বলছেন অমল মালিক। কারা এমন ষড়যন্ত্র করছেন? সেই প্রশ্নই এখন চারিদিকে ঘোরাফেরা করছে।